বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী
জেলা রিপোর্টার, কুড়িগ্রাম
|
২০২৬-০৯-৩০ ১৫:৫৫
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাস থেকে ৩০ জুনের মধ্যে নির্বাচন শেষ হবে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের আয়োজনে আইনশৃঙ্খলা সভা এবং কুড়িগ্রাম জেলা উন্নয়ন সভায় অংশ নেন।