রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ট্রেইলারে ‘কাট-পিস’: দুই মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওতে যা আছে

ট্রেইলারে ‘কাট-পিস’: দুই মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওতে যা আছে

মারপিট ও অপরধা জগতের গল্পের আভাস দিয়ে প্রকাশ্যে এসেছে মুক্তির অপেক্ষায় থাকা ‘কাট-পিস’ সিনেমার ট্রেইলার।

প্রকাশ পাওয়া দুই মিনিট ১৮ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে, গার্মেন্টস বর্জ্য বা ঝুটের আড়ালে চলা অপরাধের বড় এক সিন্ডিকেট, দুইটি দল যারা ঝুট ব্যবসার একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব অর্জনের লড়াইয়ে নেমে পড়ে।

ট্রেইলারের ভিডিওতে শোনা যায়, 'ঝুট মাসুদরে কইস, এলাকা এহন থিকা আমার, কিংবা 'তোর ডর আর ভয় কারে কয় আমি দেখামু' এমন সব সংলাপ। অ্যাকশন আর গোলাগুলির পাশাপাশি সিনেমাটিতে রয়েছে একটি আইটেম গান।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘিরে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ট্রেইলারটি দেখা যাচ্ছে নির্মাতার ফেইসবুক পেইজ ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

চিত্রনাট্য নিয়ে নির্মাতা মমর ভাষ্য, “গার্মেন্টসের ঝুট ব্যবসা শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই কাট-পিস নির্মাণের শুরু।”

আশা, অ্যাকশন, প্রেম আর ক্ষমতার লড়াইয়ের এই সিনেমাটি হলে দর্শকদের দারুণ এক অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মম।

কাট-পিস তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। মুক্তির হিসেবে এটি হতে যাচ্ছে অভিনেত্রীর প্রথম সিনেমা।

এর মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম আইটেম গান 'ছাপ্পা'। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

আরও

স্থাপত্যের ডিগ্রি পেরিয়ে জিটিএ সিক্সের চরিত্র নির্মাতা বাংলাদেশের সালমান

বিনোদন

স্থাপত্যের ডিগ্রি পেরিয়ে জিটিএ সিক্সের চরিত্র নির্মাতা বাংলাদেশের সালমান

বিশ্বজুড়ে কোটি গেমারের অপেক্ষার অবসান হয়েছে। ১৩ বছরের বিরতি শেষে ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফ...

২০২৬-১১-২২ ১২:০১

প্রেম, প্রতারণা আর গোপন সম্পর্ক—হলিউড কাঁপানো সাত কাহিনি

বিনোদন

প্রেম, প্রতারণা আর গোপন সম্পর্ক—হলিউড কাঁপানো সাত কাহিনি

পর্দায় তাঁরা কখনো আদর্শ প্রেমিক, কখনো সুখী দম্পতি, কখনো আবার ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা মানুষ। দর্শকেরা তাঁদের প্রে...

২০২৬-১১-১৬ ১৮:১৯

যে বাঁশিতে কান্না বাজত, যে কণ্ঠে কথা বলত ভাটির মন

বিনোদন

যে বাঁশিতে কান্না বাজত, যে কণ্ঠে কথা বলত ভাটির মন

কিছু কণ্ঠ থাকে, যাদের শুনলে মনে হয়—মানুষটি গান গাইছেন না, নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো একে একে সুরে ভাসিয়ে দ...

২০২৬-১১-১৫ ১২:১৮

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বিনোদন

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বলিউডের শাহেনশাহ তিনি। পর্দায় তাঁর সংলাপে কেঁপেছে প্রেক্ষাগৃহ, অভিনয়ে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম। কিন্তু এবার আলোচনায় অমিত...

২০২৬-১১-১৪ ২০:৩৩

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

বিনোদন

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

একসময় সিনেমা হল মানেই ছিল উৎসব। নতুন ছবি মুক্তির খবর ছড়িয়ে পড়লেই শহর থেকে গ্রাম—সবখানে শুরু হতো অপেক্ষা। হলের সামনে টিকি...

২০২৬-১১-১৪ ১২:২৩