সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

স্থাপত্যের ডিগ্রি পেরিয়ে জিটিএ সিক্সের চরিত্র নির্মাতা বাংলাদেশের সালমান

স্থাপত্যের ডিগ্রি পেরিয়ে জিটিএ সিক্সের চরিত্র নির্মাতা বাংলাদেশের সালমান

বিশ্বজুড়ে কোটি গেমারের অপেক্ষার অবসান হয়েছে। ১৩ বছরের বিরতি শেষে ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’—জিটিএ সিক্স। গেমটির বিশাল ডিজাইন দলের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৩৪ বছর বয়সী সালমান রহমান অন্তর। রকস্টার টরন্টোর ডিজাইন টিমে চার বছর ধরে কাজ করে গেমটির ব্যাকগ্রাউন্ড চরিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

অন্তরের গল্পটা অবশ্য শুরু হয়নি কোনো গেম স্টুডিওতে। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল শিল্পী হওয়ার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এএইচএসসি শেষ করে চারুকলায় পড়ার ইচ্ছা ছিল। কিন্তু বাবা-মায়ের অনিচ্ছায় ভর্তি হন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে। স্থাপত্যে পড়াশোনা শেষ করে চার বন্ধুকে নিয়ে একটি আর্কিটেকচারাল ফার্মও গড়েছিলেন। কিন্তু শিল্পী হওয়ার স্বপ্নটা ছাড়েননি।

স্থাপত্যের কাজের পাশাপাশি চলতে থাকে গেমের চরিত্র তৈরির চর্চা। নিজের আগ্রহকে পেশায় রূপ দিতে ২০১৯ সালে কানাডার জর্জ ব্রাউন কলেজে গেম আর্ট বিষয়ে ভর্তি হন। এর মধ্যেই বিশ্বজুড়ে শুরু হয় করোনাভাইরাসের প্রকোপ। ক্যাম্পাসে গিয়ে পড়ার সুযোগ হয়নি, অনলাইনেই শেষ করতে হয় পড়াশোনা। তবে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা থামাননি তিনি।

২০২২ সালে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিলেন সালমান। একসময় জানতে পারেন, রকস্টারে ক্যারেক্টার ডিজাইনার নিয়োগ দেওয়া হচ্ছে। অন্যদের মতো নিজের পোর্টফোলিও জমা দেন। এরপর সাক্ষাৎকারের ডাক আসে। সেখান থেকেই শুরু হয় রকস্টার টরন্টোর সঙ্গে তাঁর পথচলা। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি।

বিশ্বখ্যাত গেমের কাজের সুযোগ পাওয়াটা তাঁর কাছেও ছিল বিস্ময়ের। শুরুতে ভেবেছিলেন, হয়তো ছোটখাটো কোনো দায়িত্ব পাবেন। কিন্তু যোগ দেওয়ার পরই জিটিএ সিক্সের চরিত্র তৈরির কাজে যুক্ত হওয়ার সুযোগ পান। টানা চার বছর কাজ করেছেন এই গেমের চরিত্র বিভাগে।

তাঁর কাজের বড় অংশ ছিল ব্যাকগ্রাউন্ডে থাকা চরিত্রগুলো নিয়ে। যেসব চরিত্রকে খেলোয়াড় সরাসরি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু গেমের শহরকে জীবন্ত করে তোলে—সেগুলোই তৈরি করতেন তিনি। চরিত্রের চেহারা কেমন হবে, পোশাক কী হবে, তাদের আচরণ কেমন হবে—এসব বিষয় দলের অন্য সদস্যদের সঙ্গে মিলেই ঠিক করতে হতো।

এ কাজ একার নয়। চরিত্র তৈরির পর অ্যানিমেশন দল, গেম মেকানিকস দলসহ বিভিন্ন বিভাগ সেটিকে পূর্ণতা দেয়। বিশ্বের নানা প্রান্তের স্টুডিওর কর্মীরা সমন্বিতভাবে কাজ করেন। সালমানের কাছেও কাজের চাপের পাশাপাশি সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এমন একটি বৈশ্বিক প্রকল্পের অংশ হতে পারা।

ছোটবেলা থেকেই রোল প্লেয়িং গেমের ভক্ত তিনি। জিটিএ সিরিজের আগের সব গেমই খেলেছেন। ‘ডেভিল মে ক্রাই’ গেমের দান্তে চরিত্র দেখে একসময় নিজেও এমন চরিত্র তৈরির স্বপ্ন দেখেছিলেন। জিটিএ সিক্সে এসে সেই স্বপ্নের বাস্তব রূপ পেয়েছেন।

গেম ডিজাইনে আগ্রহীদের জন্য সালমানের পরামর্শ, প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা যতই এগোক, মৌলিক দক্ষতার বিকল্প নেই। বেসিক শক্ত না হলে দীর্ঘ পথ পাড়ি দেওয়া কঠিন। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন, সৃজনশীলতার সঙ্গে ভিত্তিগত জ্ঞান ও নিয়মিত চর্চাই সাফল্যের মূল চাবিকাঠি।

আরও

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বিনোদন

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বলিউডের শাহেনশাহ তিনি। পর্দায় তাঁর সংলাপে কেঁপেছে প্রেক্ষাগৃহ, অভিনয়ে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম। কিন্তু এবার আলোচনায় অমিত...

২০২৬-১১-১৪ ২০:৩৩

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

বিনোদন

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

একসময় সিনেমা হল মানেই ছিল উৎসব। নতুন ছবি মুক্তির খবর ছড়িয়ে পড়লেই শহর থেকে গ্রাম—সবখানে শুরু হতো অপেক্ষা। হলের সামনে টিকি...

২০২৬-১১-১৪ ১২:২৩

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বিনোদন

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের মজার এক অভ্যাস সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা সাইফ। স্ত...

২০২৬-১১-০৯ ১২:২৪

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

বিনোদন

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দিল জীবনের সব হিসা...

২০২৬-১১-০১ ১৬:৪৮

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

বিনোদন

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের...

২০২৬-১০-২৮ ১৭:৩৯

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বিনোদন

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে আলোচন...

২০২৬-১০-২৭ ১৬:১০