সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বন্ডের সেরা সিনেমা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’, তালিকার তলানিতে ‘ডাই অ্যানাদার ডে’

বন্ডের সেরা সিনেমা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’, তালিকার তলানিতে ‘ডাই অ্যানাদার ডে’

ছয় দশকের বেশি সময় ধরে পর্দায় গুপ্তচরবৃত্তির রোমাঞ্চ ছড়াচ্ছেন জেমস বন্ড। কখনো নিখুঁত পোশাকের মার্জিত গোয়েন্দা, কখনো দুর্ধর্ষ অ্যাকশননায়ক, আবার কখনো ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে জর্জরিত এক মানুষ—বিভিন্ন সময়ে ছয় অভিনেতার অভিনয়ে বদলেছে ০০৭-এর চেহারা। কিন্তু এতগুলো সিনেমার মধ্যে কোনটি সেরা? আর কোনটিই বা সবচেয়ে হতাশ করেছে দর্শক-সমালোচকদের?

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের দুই সমালোচক অ্যাডাম হোয়াইট ও আলেকজান্দ্রা পোলার্ড জেমস বন্ড সিরিজের ২৫টি সিনেমাকে সেরা থেকে সবচেয়ে দুর্বল ক্রমে সাজিয়েছেন। গল্প, অভিনয়, পরিচালনা, অ্যাকশন, খলনায়ক ও সামগ্রিক আবেদন বিবেচনায় তৈরি এই তালিকায় চমক রয়েছে বেশ কয়েকটি।

তালিকার এক নম্বরে রয়েছে শন কনারি অভিনীত ১৯৬৩ সালের ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’। সিরিজের দ্বিতীয় সিনেমাটিতে বন্ডের গুপ্তচরসুলভ দক্ষতা, বুদ্ধি ও কঠোরতা আরও পরিণতভাবে ফুটে উঠেছে বলে মনে করেছেন সমালোচকেরা। দ্বিতীয় স্থানে কনারির ‘গোল্ডফিঙ্গার’। বন্ডের অ্যাস্টন মার্টিন গাড়ি, প্রযুক্তিনির্ভর গ্যাজেট ও স্মরণীয় খলনায়ক—সব মিলিয়ে ছবিটি সিরিজের অন্যতম পরিচিত অধ্যায়।

তৃতীয় স্থানে জর্জ ল্যাজেনবির একমাত্র বন্ড সিনেমা ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’। প্রেম, ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের জায়গা থেকে ছবিটি আলাদা গুরুত্ব পেয়েছে। চতুর্থ স্থানে টিমোথি ডালটনের ‘দ্য লিভিং ডে-লাইটস’। আর পঞ্চম স্থানে রজার মুরের প্রথম বন্ড সিনেমা ‘লাইভ অ্যান্ড লেট ডাই’।

শীর্ষ দশে আরও আছে ‘দ্য স্পাই হু লাভড মি’, ‘নো টাইম টু ডাই’, ‘ইউ অনলি লিভ টোয়াইস’, ‘ক্যাসিনো রয়্যাল’ ও ‘ড. নো’। অর্থাৎ বন্ডের বিভিন্ন যুগের ছবিই জায়গা করে নিয়েছে সেরা দশে।

সবচেয়ে দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে পিয়ার্স ব্রসনান অভিনীত ২০০২ সালের ‘ডাই অ্যানাদার ডে’। অদৃশ্য হয়ে যাওয়া গাড়ি, বরফের ওপর অবাস্তব সার্ফিং ও অতিরঞ্জিত অ্যাকশন—এসব কারণে ছবিটিকে কৃত্রিম মনে হয়েছে সমালোচকদের। তালিকার ২৪ নম্বরে ড্যানিয়েল ক্রেগের ‘স্পেক্টার’, ২৩ নম্বরে রজার মুরের ‘মুনরেকার’।

এরপর রয়েছে ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’ ও ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’। এমনকি ড্যানিয়েল ক্রেগের প্রশংসিত ‘স্কাইফল’ও এই তালিকায় ১৮ নম্বরে। পিয়ার্স ব্রসনানের ‘গোল্ডেনআই’ ১৭তম এবং শন কনারির ‘ডায়মন্ডস আর ফরএভার’ ১৬তম।

তালিকার মাঝামাঝি জায়গায় আছে ‘আ ভিউ টু আ কিল’, ‘অক্টোপুসি’, ‘থান্ডারবল’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘ফর ইয়োর আইজ অনলি’। সমালোচকদের এই র‌্যাঙ্কিংয়ে স্পষ্ট, শুধু তারকা, বাজেট কিংবা অ্যাকশন নয়—গল্প ও চরিত্রের গভীরতাও বন্ড সিনেমার সাফল্য নির্ধারণে বড় ভূমিকা রাখে।

বন্ড সিরিজের শক্তি সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া। শন কনারির আত্মবিশ্বাসী গুপ্তচর থেকে ড্যানিয়েল ক্রেগের আবেগপ্রবণ ও মানবিক বন্ড—প্রতিটি যুগেই চরিত্রটি নতুনভাবে তৈরি হয়েছে। তবে সব পরিবর্তন দর্শক-সমালোচকের মন জয় করতে পারেনি। দ্য ইনডিপেনডেন্টের তালিকায় সেই সাফল্য-ব্যর্থতারই প্রতিফলন দেখা যায়।

আরও

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বিনোদন

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বলিউডের শাহেনশাহ তিনি। পর্দায় তাঁর সংলাপে কেঁপেছে প্রেক্ষাগৃহ, অভিনয়ে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম। কিন্তু এবার আলোচনায় অমিত...

২০২৬-১১-১৪ ২০:৩৩

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

বিনোদন

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

একসময় সিনেমা হল মানেই ছিল উৎসব। নতুন ছবি মুক্তির খবর ছড়িয়ে পড়লেই শহর থেকে গ্রাম—সবখানে শুরু হতো অপেক্ষা। হলের সামনে টিকি...

২০২৬-১১-১৪ ১২:২৩

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বিনোদন

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের মজার এক অভ্যাস সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা সাইফ। স্ত...

২০২৬-১১-০৯ ১২:২৪

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

বিনোদন

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দিল জীবনের সব হিসা...

২০২৬-১১-০১ ১৬:৪৮

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

বিনোদন

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের...

২০২৬-১০-২৮ ১৭:৩৯

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বিনোদন

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে আলোচন...

২০২৬-১০-২৭ ১৬:১০