শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ছাদ-গাছেও দর্শক, নান্দাইল দিঘির পাড়ে ‘ইত্যাদি’র জন্য মানুষের ঢল

ছাদ-গাছেও দর্শক, নান্দাইল দিঘির পাড়ে ‘ইত্যাদি’র জন্য মানুষের ঢল

কেউ উঠেছেন বহুতল ভবনের ছাদে, কেউ দাঁড়িয়েছেন সীমানাদেয়ালের ওপর। আবার কেউ গাছের ডালে বসে উপভোগ করেছেন অনুষ্ঠান ধারণের দৃশ্য। নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয়ে গিয়েছিল মূল অনুষ্ঠানস্থল। জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করতে গিয়ে এমনই জনসমাগম দেখেছেন আয়োজকেরা।

শুধু কালাই নয়, জয়পুরহাটের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকেও এসেছিলেন হাজারো মানুষ। সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক নান্দাইল দিঘির পাশে কলেজ প্রাঙ্গণে তৈরি করা হয়েছিল অনুষ্ঠানের মঞ্চ। দিঘির জল, সবুজ প্রকৃতি আর আলোকসজ্জা মিলিয়ে ধারণস্থল পেয়েছিল আলাদা আবহ।

১৯৮৯ সালে যাত্রা শুরু করা ‘ইত্যাদি’ ৩৭ বছর ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। এই সময়ে বিনোদনের মাধ্যম বদলেছে; টেলিভিশনের পাশাপাশি ইউটিউব, ফেসবুক ও ওটিটি প্ল্যাটফর্ম দর্শকের বড় অংশের সময় দখল করেছে। তবু দেশের কোনো এলাকায় ‘ইত্যাদি’ ধারণের খবর ছড়িয়ে পড়লে মানুষের আগ্রহ যে কমেনি, জয়পুরহাটের আয়োজন তারই প্রমাণ।

এবারের পর্বে স্থানীয় শিল্পীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জয়পুরহাটের সংগীতশিল্পী খুরশীদ আলমের জনপ্রিয় তিনটি গান নিয়ে তৈরি হয়েছে সংকলিত পরিবেশনা। নজরুল বর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে কাজী নজরুল ইসলামের একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমীন মুশতারী। এসব পরিবেশনার সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

অনুষ্ঠানে থাকছে জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে নৃত্যগীত। পাশাপাশি তুলে ধরা হবে জেলার কয়েকজন ব্যতিক্রমী মানুষের জীবন ও কাজ। তাঁদের একজন প্রসেনজিৎ বর্মন। প্রচলিত রং বা ক্যানভাস নয়, মাটিকে ক্যানভাস বানিয়ে ছাই দিয়ে প্রতিকৃতি আঁকেন তিনি। কথা বলতে না পারলেও নিজেদের সামর্থ্য ও প্রচেষ্টায় জীবন এগিয়ে নেওয়া জয়পুরহাটের তিন ভাইয়ের গল্পও থাকছে এবারের আয়োজনে।

জেলার কৃষি ও পোলট্রিশিল্পও বাদ পড়েনি। লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এ ছাড়া যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত আলীর মানবিক উদ্যোগের কথাও তুলে ধরা হবে। নিজের সামর্থ্য সীমিত হলেও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা করে আসছেন তিনি।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এবারের পর্বটি শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারের কথা রয়েছে।

আরও

প্রেম, প্রতারণা আর গোপন সম্পর্ক—হলিউড কাঁপানো সাত কাহিনি

বিনোদন

প্রেম, প্রতারণা আর গোপন সম্পর্ক—হলিউড কাঁপানো সাত কাহিনি

পর্দায় তাঁরা কখনো আদর্শ প্রেমিক, কখনো সুখী দম্পতি, কখনো আবার ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা মানুষ। দর্শকেরা তাঁদের প্রে...

২০২৬-১১-১৬ ১৮:১৯

যে বাঁশিতে কান্না বাজত, যে কণ্ঠে কথা বলত ভাটির মন

বিনোদন

যে বাঁশিতে কান্না বাজত, যে কণ্ঠে কথা বলত ভাটির মন

কিছু কণ্ঠ থাকে, যাদের শুনলে মনে হয়—মানুষটি গান গাইছেন না, নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো একে একে সুরে ভাসিয়ে দ...

২০২৬-১১-১৫ ১২:১৮

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বিনোদন

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বলিউডের শাহেনশাহ তিনি। পর্দায় তাঁর সংলাপে কেঁপেছে প্রেক্ষাগৃহ, অভিনয়ে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম। কিন্তু এবার আলোচনায় অমিত...

২০২৬-১১-১৪ ২০:৩৩

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

বিনোদন

রুপালি পর্দায় জমেছে ধুলো, হারিয়ে গেছে স্বপ্নের দিন

একসময় সিনেমা হল মানেই ছিল উৎসব। নতুন ছবি মুক্তির খবর ছড়িয়ে পড়লেই শহর থেকে গ্রাম—সবখানে শুরু হতো অপেক্ষা। হলের সামনে টিকি...

২০২৬-১১-১৪ ১২:২৩

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বিনোদন

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ

বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের মজার এক অভ্যাস সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা সাইফ। স্ত...

২০২৬-১১-০৯ ১২:২৪

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

বিনোদন

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দিল জীবনের সব হিসা...

২০২৬-১১-০১ ১৬:৪৮