শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

স্থায়ী বসবাসে অনিশ্চয়তা, যুক্তরাজ্যে আতঙ্কে লাখো অভিবাসী

স্থায়ী বসবাসে অনিশ্চয়তা, যুক্তরাজ্যে আতঙ্কে লাখো অভিবাসী

যুক্তরাজ্যে অভিবাসন নীতি ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকে। দলটি এমন এক কঠোর প্রস্তাব দিয়েছে, যার ফলে দেশটিতে বসবাসরত লাখ লাখ অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

দলটির প্রস্তাব অনুযায়ী, তারা ক্ষমতায় এলে আর কাউকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে না। শুধু তাই নয়, ইতিমধ্যে যারা এই অনুমতি পেয়েছেন, তাদের অবস্থানও পুনর্বিবেচনা করে আবার অস্থায়ী বসবাসের অনুমতির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এতে প্রায় ২০ লাখ অভিবাসী তাদের বর্তমান আইনগত অবস্থান হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

দলটি তাদের পরিকল্পনায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে। তাদের দাবি, যুক্তরাজ্যে অবস্থানরত প্রায় ৬ লাখ অবৈধ অভিবাসীকে দ্রুত বহিষ্কার করা হবে। এ জন্য বড় পরিসরে আটক কেন্দ্র নির্মাণ এবং ভাড়া করা বিশেষ উড়োজাহাজের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই নীতি কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ব্রেক্সিট-পরবর্তী সময়ে যুক্তরাজ্যে যাওয়া প্রায় ১৭ লাখ মানুষ, যারা আগামী কয়েক বছরের মধ্যে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার আশা করেছিলেন। পাশাপাশি, দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরত হাজার হাজার সেবাকর্মী—যাদের একটি বড় অংশ বাংলাদেশি—তাদের অবস্থানও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

অর্থনৈতিক দিক থেকেও এমন কঠোর অভিবাসন নীতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও সামাজিক সেবা খাত, যা অনেকাংশেই অভিবাসী শ্রমশক্তির ওপর নির্ভরশীল, সেখানে কর্মী সংকট আরও তীব্র হতে পারে।

বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে লেবার পার্টি। ফলে এই প্রস্তাব এখনই আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির জনপ্রিয়তা বাড়তে থাকলে মূলধারার দলগুলোও অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিতে পারে, যা দীর্ঘমেয়াদে অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

এদিকে, লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, বৈধভাবে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখা অভিবাসীদের অধিকার নিয়ে এ ধরনের রাজনীতি গ্রহণযোগ্য নয়।

আরও

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশি নেতৃত্বের চমক বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চি...

২০২৬-০৯-০৯ ২২:৩৪

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন...

২০২৬-০৯-০৯ ১৬:১৮

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭