শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

ইংল্যান্ডে ইজতেমা নিয়ে বিতর্ক; ১০ ভাগে নামছে মুসল্লি

ইংল্যান্ডে ইজতেমা নিয়ে বিতর্ক; ১০ ভাগে নামছে মুসল্লি

ইংল্যান্ডের সাফোক কাউন্টির বারহাম গ্রামে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় তাবলিগ জামাতের ইজতেমা নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর আয়োজকেরা জনসমাগম কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।

শুরুতে প্রায় ১ লাখ মুসল্লি সমবেত হওয়ার ঘোষণা থাকলেও স্থানীয়দের উদ্বেগ ও প্রশাসনিক চাপে আয়োজকেরা এখন ৭ থেকে ১০ হাজার জনসমাগমের কথা বলছেন।

ইজতেমার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে বারহাম গ্রামের ঐতিহাসিক ‘শ্রাবোল্যান্ড হল’। আঠারশো শতকের এই ‘গ্রেড-২’ তালিকাভুক্ত জর্জীয় ম্যানরটি মূলত সংরক্ষিত এলাকা। ফলে এমন স্থানে বড় জমায়েত নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদ ও ঐতিহ্য রক্ষাকারীরাও।

বারহামের স্থানীয় বাসিন্দারা এ আয়োজনের বিরোধিতা করছেন। তাদের দাবি, ১ হাজার ৬০০ বাসিন্দার এই গ্রামে ১০ হাজার মানুষের চাপ সামলানোর মতো সড়ক বা অবকাঠামো নেই। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

সাফোক কাউন্সিল জানিয়েছে, আয়োজকেরা এখন পর্যন্ত অনুষ্ঠানের পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেননি। তবে শ্রাবোল্যান্ড হল কর্তৃপক্ষ বলছে, তারা প্রস্তুতির বিষয়ে আয়োজকদের সঙ্গে সমন্বয় করছে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯