মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো গ্রেটার সাটন ওয়েলফেয়ার ট্রাস্ট

লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো গ্রেটার সাটন ওয়েলফেয়ার ট্রাস্ট

যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের সাটনে বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন গ্রেটার সাটন বাংলাদেশি ওয়েলফেয়ার ট্রাস্ট। রোববার (২২ নভেম্বর) সাটনের থমাস ওয়াল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষায় ভালো ফল করা আট শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি শাহ সাইফুল আক্তার লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারটন কাউন্সিলের মেয়র কাউন্সিলর শিউলি সৈয়দা। বিশেষ অতিথি ছিলেন সাটন কাউন্সিলের কাউন্সিলর কাসিম মোহাম্মদ ইসহাক। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মিলহান আলম সাদি। প্রথম পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার আলম। পরে প্রধান অতিথি ও সংগঠনের সভাপতি যৌথভাবে সংগঠনের স্মরণিকা ‘ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন করেন।

স্বাগত বক্তব্যে সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন প্রকাশিত স্মরণিকায় ২০২৫-২৬ অর্থবছরের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পড়ে দেখার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। প্রতিবেদনে কোনো ভুলত্রুটি থাকলে তা জানাতেও অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি বাবলু মিয়া ও ইফতিখার বখত দিনার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন কাউন্টি জজ ফয়সাল খান, সলিসিটর তাজ উদ্দিন শাহ, জ্যেষ্ঠ বিজ্ঞান শিক্ষক এনামুল হাসান, আব্দুল হাকিম আজাদ, মুহিবুর রহমান আনসারী, আফজাল আলী মোফাজ্জল ও জাবির হোসেন। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাউন্সিলর শিউলি সৈয়দা ও বিশেষ অতিথি কাউন্সিলর কাসিম মোহাম্মদ ইসহাককে সম্মাননা স্মারক দেওয়া হয়। কানাডাপ্রবাসী অতিথি হাসনাত মুর্তজাকেও সম্মাননা জানানো হয়। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন ভাই আফজাল আলী মোফাজ্জাল।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। জিসিএসই পরীক্ষায় কৃতিত্বের জন্য সম্মাননা পেয়েছে আরিশা মাহমুদ, তাজরিন মোফাজ্জল, রাইয়ান আব্দুল্লাহ খান, আয়েশা চৌধুরী ও সৈয়দা জাইমা সুলতানা। এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বের জন্য সম্মাননা পেয়েছে এশা হাসান, আরমানুল ইসলাম সবুজ ও ইশান আশরাফ। অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।

এছাড়া স্থানীয় কমিউনিটিতে খাবার পরিবেশন ও সেবামূলক অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়েকে ‘কমিউনিটি কেয়ার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো দ্য রাজ, ইন্ডিয়ান ওয়েসিস রেস্টুরেন্ট, ওয়েস্টমিড হালাল, চিম তান্দুরি ও মোহিনী বাল্টি হাউস।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন সহকারী কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন। তাকে সহযোগিতা করেন বাবলু মিয়া ও নুরুল আলম। এ পর্বে র‍্যাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বন্যা তালুকদার, শিবলু, রানা, তানিম, হাসান ও নাসরিন চৌধুরী। এ ছাড়া জাদুশিল্পী জাদু মানিকের পরিবেশনায় ছিল ম্যাজিক শো।

অনুষ্ঠান সফল করতে সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক ইকরামুল কবির চৌধুরী রিপন, সহকারী কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক নুরুল আলম, শিক্ষা সম্পাদক জয়লাল আবেদীন এবং নির্বাহী কমিটির সদস্য খয়ের মাওসুফ আসিফ ও সৈয়দ মনির আলীসহ অন্য সদস্যরা দায়িত্ব পালন করেন।

সবশেষে উপস্থিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। খাবার পরিবেশনায় সহযোগিতা করেন আবু সাইয়িদ, আলীনুর আলম, মাসুম আহমেদ, বাবুল মিয়া, ফজলুর রহমান ও সৈয়দ আনিসুজ্জামান।

আরও

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে ‘চট্টগ্রাম উৎসব’; সম্মাননা পেলেন গুণীজন ও প্রবীণরা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে ‘চট্টগ্রাম উৎসব’; সম্মাননা পেলেন গুণীজন ও প্রবীণরা

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি জো...

২০২৬-১১-০৪ ১৬:২২

যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ পার্লামেন্টে অভিবাসন নিয়ে নতুন নীতি ঘোষণা করেছেন। এই নতুন নীতিতে স্থায়ী বসবাস...

২০২৬-১১-০৩ ১৯:০২

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন মিরসরাইয়ের তিরোনার

যুক্তরাজ্যের খবর

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন মিরসরাইয়ের তিরোনার

যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মে...

২০২৬-১১-০৩ ১৫:৩৮

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার ‘যানবাহনমুক্ত’

যুক্তরাজ্যের খবর

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার ‘যানবাহনমুক্ত’

বিপণিবিতান ও কেনাকাটার জন্য সুপরিচিত লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের প্রায় এক কিলোমিটার অংশ যানবাহনমুক্ত করা হয়েছে। যানজট কম...

২০২৬-১১-০২ ১৭:৪৭

লন্ডনে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে ‘চট্টগ্রাম উৎসব’

যুক্তরাজ্যের খবর

লন্ডনে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে ‘চট্টগ্রাম উৎসব’

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার এবং চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যব...

২০২৬-১১-০২ ১৬:০৬

যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রুপক্ষ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’...

২০২৬-১১-০১ ১৯:২৬