মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন মিরসরাইয়ের তিরোনার

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন মিরসরাইয়ের তিরোনার

যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মেয়ে তিরোনা বড়ুয়া স্বল্পা। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও নিজ গ্রামের মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

গত ২ নভেম্বর লন্ডনে বিশ্ববিদ্যালয়টির ‘অটাম গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬’-এ অংশ নেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন তিরোনা। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর অব সায়েন্স উইথ অনার্স (বিএসসি অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।

তিরোনা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দমদমা গ্রামের বাসিন্দা। তিনি ত্রিপিটক রিসার্চ সোসাইটির সভাপতি, বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সমাজসেবক লায়ন তমাল কান্তি বড়ুয়া এবং সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট সুমিতা বড়ুয়ার (সুমি) জ্যেষ্ঠ কন্যা।

উচ্চশিক্ষার লক্ষ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান তিরোনা। সেখানে কম্পিউটার সায়েন্সের মতো প্রযুক্তিনির্ভর বিষয়ে পড়াশোনা শেষ করে এই ডিগ্রি অর্জন করেন তিনি। তার এ সাফল্যকে দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

তিরোনার অর্জনে আত্মীয়স্বজন, গ্রামবাসী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে কর্মজীবনে সাফল্যের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবেন, এমন প্রত্যাশা তাদের।

আরও

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়ায় অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহ...

২০২৬-১০-২০ ১৭:৪৭

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের খবর

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা স্পনসর লাইসেন্স হারানোর ঝুঁকি এড়াতে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ কয়ে...

২০২৬-১০-১৫ ১৮:৫৯

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদন তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বাংলাদেশি পুর...

২০২৬-১০-০৭ ১৫:৪৭

প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে ওয়েম্বলিতে ইতিহাস গড়লেন দিলজিৎ দোসাঞ্জ

যুক্তরাজ্যের খবর

প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে ওয়েম্বলিতে ইতিহাস গড়লেন দিলজিৎ দোসাঞ্জ

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘প...

২০২৬-০৯-১৩ ১২:৪৩