শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

ডিগ্রি আছে, চাকরি নেই: যুক্তরাজ্যের উচ্চশিক্ষায় নতুন প্রশ্ন

ডিগ্রি আছে, চাকরি নেই: যুক্তরাজ্যের উচ্চশিক্ষায় নতুন প্রশ্ন

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি একসময় ভালো চাকরি ও নিরাপদ ভবিষ্যতের অন্যতম নিশ্চয়তা হিসেবে বিবেচিত হতো। কিন্তু সেই নিশ্চয়তা এখন প্রশ্নের মুখে। যুক্তরাজ্যে স্নাতক শেষ করার এক বছরের মধ্যেই হাজারো শিক্ষার্থীকে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, নামী বিশ্ববিদ্যালয়ের তুলনায় অপেক্ষাকৃত কম পরিচিত কিছু প্রতিষ্ঠানের স্নাতকদের মধ্যে এ প্রবণতা অনেক বেশি।

যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২২ সালে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৭২৩ জন ২০২৩-২৪ অর্থবছরে বেকারত্বসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। ওই বছর দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক হন প্রায় ৪ লাখ ১৬ হাজার শিক্ষার্থী। অর্থাৎ প্রতি ২৪ জনে একজনকে পড়াশোনা শেষ করার এক বছরের মধ্যে এমন সুবিধা নিতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ভেদে ব্যবধান আরও বড়। আর্ডেন ইউনিভার্সিটির স্নাতকদের মধ্যে প্রতি চারজনের একজনের বেশি কর্মহীনতাসংক্রান্ত সুবিধা নিয়েছেন। রেক্সহ্যাম ও লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এ হার প্রতি পাঁচজনে একজন। ১৮টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্নাতকদের ১০ শতাংশের বেশি এক বছরের মধ্যে সরকারি সুবিধা নিয়েছেন। অক্সফোর্ড ও কেমব্রিজের মতো প্রতিষ্ঠানের তুলনায় কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৫০ গুণ বেশি।

বিষয়ভেদেও রয়েছে পার্থক্য। স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ে পড়াশোনা শেষ করা প্রতি ছয়জনের একজন এমন সুবিধা নিয়েছেন। নার্সিং ও মিডওয়াইফারিতে হার প্রতি ১২ জনে একজন। সাধারণ ও সমন্বিত শিক্ষায় প্রতি ১০ জনে একজন। অথচ চিকিৎসাবিজ্ঞান ও দন্তচিকিৎসায় এ হার প্রতি ৩০০ জনে একজনেরও কম। ভেটেরিনারি বিষয়ে প্রতি ১৮০ জনে একজন এবং অর্থনীতিতে প্রতি ৮৫ জনে একজন সরকারি সুবিধা নিয়েছেন।

এ পরিসংখ্যান বিশ্ববিদ্যালয়শিক্ষার কার্যকারিতা নিয়েও বিতর্ক তৈরি করেছে। ক্যাম্পেইন ফর রিয়েল এডুকেশনের ক্রিস্টোফার ম্যাকগভর্ন পরিস্থিতিকে জাতীয় কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, কিছু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শিক্ষার্থীদের ঋণের বোঝা বাড়াচ্ছে, কিন্তু প্রত্যাশিত কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর অর্ধেককে কর্মমুখী পলিটেকনিকে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন।

যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের বক্তব্য, কিছু কোর্স শিক্ষার্থীদের প্রতিশ্রুত কর্মসংস্থান ও ফলাফল দিতে ব্যর্থ হচ্ছে। এ ধরনের নিম্নমানের শিক্ষার সুযোগ বন্ধে অফিস ফর স্টুডেন্টসের সঙ্গে কাজ করছে সরকার।

সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কি সত্যিই কর্মজীবনের দরজা খুলছে, নাকি শিক্ষার্থীদের সামনে তৈরি করছে নতুন অনিশ্চয়তা?

আরও

যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ পার্লামেন্টে অভিবাসন নিয়ে নতুন নীতি ঘোষণা করেছেন। এই নতুন নীতিতে স্থায়ী বসবাস...

২০২৬-১১-০৩ ১৯:০২

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন মিরসরাইয়ের তিরোনার

যুক্তরাজ্যের খবর

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন মিরসরাইয়ের তিরোনার

যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মে...

২০২৬-১১-০৩ ১৫:৩৮

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার ‘যানবাহনমুক্ত’

যুক্তরাজ্যের খবর

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার ‘যানবাহনমুক্ত’

বিপণিবিতান ও কেনাকাটার জন্য সুপরিচিত লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের প্রায় এক কিলোমিটার অংশ যানবাহনমুক্ত করা হয়েছে। যানজট কম...

২০২৬-১১-০২ ১৭:৪৭

লন্ডনে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে ‘চট্টগ্রাম উৎসব’

যুক্তরাজ্যের খবর

লন্ডনে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে ‘চট্টগ্রাম উৎসব’

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার এবং চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যব...

২০২৬-১১-০২ ১৬:০৬

যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রুপক্ষ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’...

২০২৬-১১-০১ ১৯:২৬

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ দিলো যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যের খবর

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ দিলো যুক্তরাজ্য সরকার

আবহাওয়া, সাইবার হামলা বা অন্য কোনও গুরুতর জরুরি পরিস্থিতি থেকে যুক্তরাজ্যের পরিবারগুলো যেন টিকে থাকতে পারে তা নিশ্চিত ক...

২০২৬-১০-২৬ ১৩:১৭