শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে হামলার শঙ্কা বেড়েছে, ছয় মাসে বড় ধরনের আক্রমণের আশঙ্কা

যুক্তরাজ্যে হামলার শঙ্কা বেড়েছে, ছয় মাসে বড় ধরনের আক্রমণের আশঙ্কা

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভ এবং লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাস। যৌথভাবে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে।

এই সতর্কতার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জনসমাগমস্থলগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের উদ্দেশে জানায়, স্কুল, উপাসনালয়, পর্যটন কেন্দ্র ও গণপরিবহনে চলাচলের সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত দুই বছরে যুক্তরাজ্যে প্রায় ৮৬টি ছোট-বড় হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাঘাত এবং সর্বশেষ গোলাগুলির ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। একই সঙ্গে মসজিদ ও সিনাগগসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রবণতা বেড়ে যাওয়ায় সাম্প্রদায়িক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় পড়ছে। গোয়েন্দা সংস্থাগুলো হুমকির মাত্রাকে বর্তমানে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে, যার প্রভাব পড়ছে ক্ষমতাসীন লেবার সরকারের ওপরও।

কর্তৃপক্ষ নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে জনসমাগমস্থলে সতর্কতা বাড়ানো, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় পোশাক পরিধানকারীদেরও বাড়তি সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশি নেতৃত্বের চমক বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চি...

২০২৬-০৯-০৯ ২২:৩৪

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন...

২০২৬-০৯-০৯ ১৬:১৮

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭