শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া; নভেম্বরে আরও বাড়ার আশঙ্কা

যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া; নভেম্বরে আরও বাড়ার আশঙ্কা

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয়সংকট চরমে পৌঁছেছে। গত পাঁচ বছরে দেশটিতে খাদ্যের দাম যে হারে বেড়েছে, তা আগের দুই দশকের সমান। নতুন এক গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী নভেম্বর নাগাদ খাদ্যপণ্যের দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি খাতের অস্থিরতাই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ। গবেষণায় দেখা গেছে, গত পাঁচ বছরে পাস্তা, হিমায়িত সবজি, চকলেট ও ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অন্তত ৫০ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গরুর মাংসের দাম (৬৪ শতাংশ) এবং জলপাই তেলের দাম (দ্বিগুণ)।

খাদ্যভিত্তিক একটি দাতব্য সংস্থার নির্বাহী পরিচালক আনা টেইলর সতর্ক করে বলেছেন, খাদ্যের দাম এভাবে বাড়তে থাকলে নিম্ন আয়ের পরিবারগুলো খাবার কমিয়ে দিতে বাধ্য হবে। এতে শিশুদের অপুষ্টি ও স্বাস্থ্যঝুঁকি বাড়বে, যার প্রভাব পড়বে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালেও এই সংকট একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে থাকবে। মধ্যপ্রাচ্যের সংঘাত, করোনা মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব এবং ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের শেষে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশে পৌঁছাতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, ২০২২ ও ২০২৩ সালে যুক্তরাজ্যের পরিবারগুলোর বার্ষিক খাদ্য ব্যয় গড়ে প্রায় ৬০৫ পাউন্ড বেড়েছে। কৃষি উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গত পাঁচ বছরে ইংল্যান্ডে রেকর্ড পরিমাণ ফসলহানি হয়েছে। গবেষকেরা আশঙ্কা করছেন, ২০২৭ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে, যা কৃষি খাতকে আরও বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।

জীবনযাত্রার এই ব্যয়বৃদ্ধি এখন আর কেবল অর্থনৈতিক সমস্যা নয়, বরং সামাজিক ও জনস্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। গড় আয়ের তুলনায় খাদ্যের দাম প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯