শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

এনএইচএসে মুসলিমদের বড় অবদান, তবুও কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ

এনএইচএসে মুসলিমদের বড় অবদান, তবুও কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা খাত (এনএইচএস)-এ মুসলিম চিকিৎসকদের উল্লেখযোগ্য উপস্থিতি ও অবদান থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে নানা ধরনের বৈষম্য ও ধর্মীয় প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তারা। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন (বিমা)-এর সাম্প্রতিক এক জরিপে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৩ লাখ ১৫ হাজার চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৩৬ হাজারই মুসলিম। শুধু চিকিৎসক নয়, স্বাস্থ্যসেবার অন্যান্য ক্ষেত্রেও তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো—দেশটির মোট দাঁতের চিকিৎসকদের প্রায় ১২ শতাংশ এবং ওষুধ বিশেষজ্ঞদের ১৬ শতাংশই মুসলিম সম্প্রদায়ের।

তবে এত বড় অবদান সত্ত্বেও কর্মজীবনে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মুসলিম চিকিৎসকদের। ১০৪ জন চিকিৎসকের ওপর পরিচালিত জরিপে উঠে এসেছে বেশ কিছু উদ্বেগজনক তথ্য।

জরিপ অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ চিকিৎসক মনে করেন তারা সরাসরি বৈষম্যের শিকার হচ্ছেন। আরও ৪৬ শতাংশ জানিয়েছেন, কর্মজীবনে প্রবেশের আগেই মেডিকেল শিক্ষাজীবন থেকে শুরু হয়েছে এই বৈষম্যের অভিজ্ঞতা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে উঠে এসেছে ধর্মীয় চর্চায় বাধার বিষয়টি। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ চিকিৎসক জানিয়েছেন, কর্মক্ষেত্রে সময়মতো নামাজ আদায় করতে গিয়ে তারা গুরুতর সমস্যার সম্মুখীন হন।

বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনের স্বাস্থ্যখাত সচল রাখতে মুসলিমদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য বৈষম্যহীন ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা এখন জরুরি হয়ে উঠেছে।

আরও

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশি নেতৃত্বের চমক বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চি...

২০২৬-০৯-০৯ ২২:৩৪

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন...

২০২৬-০৯-০৯ ১৬:১৮

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭