সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের ভিসা নীতিতে কড়াকড়ি: ‘নীরব স্থগিতাদেশে’ পড়তে পারে বাংলাদেশ-পাকিস্তান

যুক্তরাজ্যের ভিসা নীতিতে কড়াকড়ি: ‘নীরব স্থগিতাদেশে’ পড়তে পারে বাংলাদেশ-পাকিস্তান

যুক্তরাজ্যের নতুন ভিসা নীতিতে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। ‘কমপ্লায়েন্স-নির্ভর’ সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় কার্যত এক ধরনের ‘নীরব স্থগিতাদেশ’ (সাইলেন্ট সাসপেনশন) তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ব্রিটিশ সরকারের তথ্যমতে, বর্তমানে ‘ইমার্জেন্সি ব্রেক’ ব্যবস্থার আওতায় আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য স্টুডেন্ট ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ নতুন ‘রেড-অ্যাম্বার-গ্রিন’ কাঠামো চালুর ঘোষণা দিয়েছেন, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভিসা প্রত্যাহারের হার ৫ শতাংশ ছাড়ালে সেটি ‘রেড’ তালিকায় পড়বে। আর ‘গ্রিন’ তালিকায় থাকতে হলে এই হার ৪ শতাংশের নিচে রাখতে হবে। কোনো প্রতিষ্ঠান ‘রেড’ তালিকাভুক্ত হলে তাদের লাইসেন্স বাতিল না হলেও নতুন শিক্ষার্থী ভর্তির কোটা অন্তত ১০ শতাংশ কমিয়ে দেওয়া হবে এবং কঠোর নজরদারিতে রাখা হবে।

এই নীতির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রে পড়তে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব দেশের শিক্ষার্থীদের ভিসা প্রত্যাহারের হার নির্ধারিত সীমার তুলনায় প্রায় তিন গুণ বেশি। ফলে অনেক ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ঝুঁকি এড়াতে ঢাকা ও ইসলামাবাদ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে কমিয়ে দিয়েছে বা বন্ধ রেখেছে। এতে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ছাড়াই শিক্ষার্থী প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একই সঙ্গে আশ্রয় নীতিতেও বড় পরিবর্তন এনেছে যুক্তরাজ্য। চলতি বছরের মার্চ থেকে কার্যকর ‘কোর প্রটেকশন’ স্ট্যাটাস অনুযায়ী, বৈধ ভিসায় এসে কেউ রাজনৈতিক আশ্রয় চাইলে আর স্থায়ী বসবাসের সুযোগ পাবেন না। পরিবর্তে তাদের ৩০ মাস অন্তর নবায়নযোগ্য অস্থায়ী পারমিট দেওয়া হবে এবং স্থায়ী বসবাসের আবেদন করতে হলে টানা ২০ বছর অপেক্ষা করতে হবে। এছাড়া কাজের ক্ষেত্রেও তাদের সুযোগ সীমিত করে শুধুমাত্র উচ্চ দক্ষতাসম্পন্ন পেশায় সীমাবদ্ধ রাখা হবে।

সরকারের ‘ফ্যামিলি রিটার্নস’ কনসালটেশন, যা আগামী ২৮ মে শেষ হবে, আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দীন সুমন জানিয়েছেন, নতুন নীতি কার্যকর হলে আশ্রয়প্রার্থীদের পরিবারকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ১৮ মাসের পর্যবেক্ষণ সময়ে কোনো দেশ বা প্রতিষ্ঠান কমপ্লায়েন্স বজায় রাখতে ব্যর্থ হলে তাদের ওপর আনুষ্ঠানিক স্থগিতাদেশ আরোপ করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই নতুন নীতি যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতে বড় পরিবর্তন আনবে এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য পথ আরও সংকুচিত করে তুলতে পারে।

আরও

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইন, যুক্তরাজ্যে বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইন, যুক্তরাজ্যে বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মুসলিমদের...

২০২৬-০৮-২৩ ১৯:১৫

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ জনের

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ জনের

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ভোররাত তিনটার দিকে...

২০২৬-০৮-২৩ ০৯:০৩

ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পথে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য

যুক্তরাজ্যের খবর

ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পথে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য

দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। প্রধানমন্ত্রী অ্য...

২০২৬-০৮-১৩ ১৭:৪৮

প্রেমের ফাঁদে ২৫ হাজার পাউন্ডের গাড়ি, বিপাকে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী

যুক্তরাজ্যের খবর

প্রেমের ফাঁদে ২৫ হাজার পাউন্ডের গাড়ি, বিপাকে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক ব্রিটিশ-বাংলাদেশি তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং তার নামে গাড়ি ফাইন্যান্স করিয়ে নেওয়ার...

২০২৬-০৮-১০ ১২:৫৪

হরমুজ সংকট দীর্ঘ হলে মন্দায় ডুবতে পারে ব্রিটিশ অর্থনীতি

যুক্তরাজ্যের খবর

হরমুজ সংকট দীর্ঘ হলে মন্দায় ডুবতে পারে ব্রিটিশ অর্থনীতি

হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে আগামী বছর মন্দার মুখে পড়তে পারে যুক্তরাজ্য। সোমবার প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র দ্য গার...

২০২৬-০৮-০৩ ১৫:৪২

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস

যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ‍্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী অনুষ্ঠ...

২০২৬-০৮-০১ ১১:২৫