মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপ

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি পিএইচডি স্কলারশিপ

উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য বরাবরই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে। আর সেই স্বপ্ন যদি পূরণ হয় সম্পূর্ণ বিনা খরচে, তবে তো কথাই নেই! আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের দারুণ এক সুযোগ নিয়ে এসেছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। ‘ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই ফুল-ফ্রি বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে যাত্রা শুরু করে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি দেশটির অন্যতম শীর্ষস্থানীয় একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬

স্কলারশিপে যা যা থাকছে—

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে, অর্থাৎ পড়াশোনার জন্য কোনো খরচই লাগবে না।
গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান (আরটিএসজি) হিসেবে ৫ হাজার পাউন্ড দেওয়া হবে।
ভিসা ও অভিবাসন সংক্রান্ত খরচের জন্যও আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
 

আবেদনের যোগ্যতা:

আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (যেমন আইইএলটিএস বা সমমান) থাকতে হবে।
স্বনামধন্য কোনো জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

বৈধ পাসপোর্ট।
রেফারেন্স লেটার।
পূর্ববর্তী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।
একটি আকর্ষণীয় মোটিভেশন লেটার।
সুনির্দিষ্ট গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল)।
হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
 

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্কলারশিপের বিস্তারিত তথ্য জানতে এবং সরাসরি আবেদন করতে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

আরও

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত নাকি শরিয়াহ ঋণের নতুন মারপ্যাঁচ?

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত নাকি শরিয়াহ ঋণের নতুন মারপ্যাঁচ?

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য পা রাখছেন হাজার হাজার ব্রিটিশ-বাংলাদেশি ও ব্রিটিশ-পাকিস্তানি...

২০২৬-১১-১১ ১৪:৫৯

যুক্তরাজ্যের শরণার্থী কর্মসূচির প্রথম তালিকায় বাংলাদেশ, সুযোগ পাবেন যারা

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের শরণার্থী কর্মসূচির প্রথম তালিকায় বাংলাদেশ, সুযোগ পাবেন যারা

বাংলাদেশে আশ্রয় নেওয়া যোগ্য শরণার্থীদের জন্য যুক্তরাজ্যে যাওয়ার নতুন সুযোগ তৈরি হচ্ছে। ব্রিটিশ সরকারের তিনটি নতুন শরণার্...

২০২৬-১১-০৮ ২০:০০

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে ‘চট্টগ্রাম উৎসব’; সম্মাননা পেলেন গুণীজন ও প্রবীণরা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে ‘চট্টগ্রাম উৎসব’; সম্মাননা পেলেন গুণীজন ও প্রবীণরা

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি জো...

২০২৬-১১-০৪ ১৬:২২

যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে বৈধভাবে স্থায়ী হতে বেশির ভাগের ১০ বছর অপেক্ষা করতে হবে

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ পার্লামেন্টে অভিবাসন নিয়ে নতুন নীতি ঘোষণা করেছেন। এই নতুন নীতিতে স্থায়ী বসবাস...

২০২৬-১১-০৩ ১৯:০২

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন মিরসরাইয়ের তিরোনার

যুক্তরাজ্যের খবর

লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন মিরসরাইয়ের তিরোনার

যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মে...

২০২৬-১১-০৩ ১৫:৩৮

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার ‘যানবাহনমুক্ত’

যুক্তরাজ্যের খবর

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার ‘যানবাহনমুক্ত’

বিপণিবিতান ও কেনাকাটার জন্য সুপরিচিত লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের প্রায় এক কিলোমিটার অংশ যানবাহনমুক্ত করা হয়েছে। যানজট কম...

২০২৬-১১-০২ ১৭:৪৭