বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

সংসদের শুরুর দিনই হট্টগোল, ওয়াকআউট

সংসদের শুরুর দিনই হট্টগোল, ওয়াকআউট

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় ওয়াকআউট করল বিরোধী দল জামায়াত জোটের সংসদ সদস্যরা। ত্রয়োদশ সংসদ শুরুর দিনই হট্টগোল, ওয়াকআউটের ঘটনা ঘটল।

 

আজ বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে রাষ্ট্রপতির ভাষণের কথা ঘোষণা করলে জামায়াত জোটের সংসদ সদস্যরা বিভিন্ন বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড দেখিয়ে স্লোগান দিতে থাকে। হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির আগমনী বিউগল বেজে ওঠে।

 

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জুলাইয়ের গাদ্দারি জনগণ সইবে না’, ‘উই রিজেক্ট বিট্রায়াল অব জুলাই’।

 

রাষ্ট্রপতি স্পিকারের পাশের চেয়ারের সামনে দাঁড়ানোর পর জাতীয় সংগীত শুরু হলেও জামায়াত-এনসিপিসহ বিরোধীদলীয় সদস্যরা বসে থাকেন। এসময় তারা প্ল্যাকার্ড দেখাতে থাকে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম 

আলমগীর এসময় বিরোধী দলের সদস্যদের ইশারা করেন যে, জাতীয় সংগীত চলছে। এরপরেও তারা কিছুক্ষণ বসে থাকেন।

 

পরে উঠে দাঁড়ালেও জাতীয় সংগীত শেষ হওয়ার পর তারা ‘স্বৈরাচারের দালালরা হুঁশিয়ার, সাবধান; ফ্যাসিবাদের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগান দিতে থাকে।

 

এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধান অনুযায়ী একটি বাধ্যবাধকতা।

 

স্পিকার বলেন, “আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না। রাষ্ট্রপতির ভাষণ শুনুন।”

 

রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া শুরু করলে বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে দিতে আসন ছেড়ে দাঁড়িয়ে যান। তারা আসনের বাইরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) রাষ্ট্রপতির উদ্দেশে কিছু কথা বলা শুরু করলে একজন বিরোধী দলীয় সদস্য ডায়াসের নিচে চলে আসেন। এসময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহম্মদ তাহের সেখানে উঠে অন্যদের সামলাতে থাকেন। পরে তারা ওয়াকআউট করেন।

 

হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি বক্তব্য দিতে শুরু করেন। এক পর্যায়ে তাকে বিরোধী জোটের সংসদ সদস্যদের দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখা যায়।

 

কার্যপ্রণালি বিধিতে বলা আছে, কোনো সদস্য সংসদের কাজে বাধাপ্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না এবং বক্তৃতা চলাকালে টিকা-টিপ্পনী কাটবেন না। তাছাড়া রাষ্ট্রপতিকে নিয়ে কটাক্ষ না করার বিধানও কার্যপ্রণালি বিধিতে উল্লেখ করা আছে।

 

সংবিধানের নিয়ম অনুযায়ী, কোনো সংসদের শুরুর বৈঠক এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে সেই ভাষণের ওপর সংসদে আলোচনা হয়। এই ভাষণ সরকার নির্ধারণ করে দেয়।

 

গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলে বেশ কয়েকটি সংগঠন। এনসিপি রাষ্ট্রিপতিকে অভিশংসনের দাবি জানিয়েছে।

আরও

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক দাতা ও ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বিশ্বব্যাংক ব্যাংক খাত সংস্কারে অর্থ দিচ...

২০২৬-০৯-১৪ ১২:৩১

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

এক্সক্লুসিভ

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ছিনতাইকারীদের হাতে শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আ...

২০২৬-০৯-১২ ১৪:২৪

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

এক্সক্লুসিভ

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে। মানুষের আয় ও ব্যবসার পরিধি বেড়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বিস্তৃত হয়েছে। কিন্তু সেই তুলনায়...

২০২৬-০৯-১০ ১২:৪৬

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

এক্সক্লুসিভ

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

দেশে দুই বছরে অন্তত ২৩ পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু নথিতে এসব মৃত্যুর কারণ হিসেবে বারবার উঠে এসেছে একই ধরনের শব্...

২০২৬-০৯-০৯ ১৩:৩১

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

এক্সক্লুসিভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময় যত ঘনিয়ে আসছ...

২০২৬-০৯-০৬ ১২:৪৯

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও...

২০২৬-০৯-০১ ১২:৩০