শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে স্কুল ফিডিংয়ের আওতায় এসেছে ৬০ হাজার শিক্ষার্থী

যশোরে স্কুল ফিডিংয়ের আওতায় এসেছে ৬০ হাজার শিক্ষার্থী

যশোরে স্কুল ফিডিংয়ের আওতায় এসেছে ৫৯ হাজার ৯১ শিক্ষার্থী। তিন উপজেলায় ৪০৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর খাবার প্রদান করা হচ্ছে।

দুধ প্রদানের মাধ্যমে গত ১৭ নভেম্বর যশোরের অভয়নগর, কেশবপুর ও ঝিকরগাছা উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে দেশে আরো ১৪৭টি উপজেলায় কার্যক্রম শুরু হয়। রোজা ও ঈদের ছুটির পর ২৯ মার্চ স্কুল খোলার পর সিদ্ধ ডিম, বনরুটি, বিস্কুট, কলা ও মৌসুমি ফল প্রদান শুরু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শুরু হয়। দেশের প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি রোববার ১২০ গ্রাম ওজনের বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি এবং ২শ’ গ্রাম ইউএইচটি দুধ, মঙ্গলবার ৭৫ গ্রাম ওজনের ফর্টিফাইড বিস্কুট এবং কলা বা স্থানীয় মৌসুমি ফল, বুধবার এবং বৃহস্পতিবারে বনরুটি এবং সিদ্ধ ডিম প্রদান করা হচ্ছে। 

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরের অভয়নগর, কেশবপুর ও ঝিকরগাছার ৪০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল ফিডিং কার্যক্রম গত ১৭ নভেম্বর শুরু হয়। পুষ্টিকর খাবারগুলোর মধ্যে গুঁড়ো দুধ সরবরাহ করছে আকিজ কোম্পানি আর অন্যান্য খাবার সরবরাহ করছে ‘সুশীলন’ নামে একটি এনজিও। সরকারের সংশ্লিষ্ট বিভাগ লটারির মাধ্যমে এ দুটো প্রতিষ্ঠান নির্ধারণ করেছে। 

যশোরে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। অভয়নগর উপজেলা শিক্ষা অফিসার ওলিউর রহমান জানান, অভয়নগর উপজলার ১১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ৩৭৪ শিক্ষার্থী স্কুল ফিডিং আওতায় এসেছে। এর মধ্যে ৪ প্লাস ২৬৩ জন, প্রাক প্রাথমিক দুই হাজার ১২০, প্রথম শ্রেণির দুই হাজার ৪৫৩, দ্বিতীয় শ্রেণির দুই হাজার ৬১২, তৃতীয় শ্রেণির দুই হাজার ৭৩০, চতুর্থ শ্রেণির দুই হাজার ৬৭৭ এবং পঞ্চম শ্রেণি দুই হাজার ৫১৯ জন রয়েছে। 

কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, কেশবপুর উপজেলার ১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ হাজার ৩০১ শিক্ষার্থী স্কুল ফিডিং এ কার্যক্রমে আওতায় আনা হয়েছে। তবে এ কার্যক্রম শুরু করার আগে ১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ হাজার ৩১৭ শিক্ষার্থীর উপস্থিতির রিপোর্ট পাঠানো হয়েছে। বার্ষিক পরীক্ষার পর স্কুল বন্ধ এবং নতুন বছরের বই পাবার পর রমজানের ছুটির পর কয়েকদিন হলো ক্লাস শুরু হয়েছে। এখন প্রতিদিন স্কুল ফিডিং আওতায় পুষ্টিকর খাবার প্রদান করা হচ্ছে। 

ঝিকরগাছা উপজেলার শিক্ষা অফিসার অলিয়ার রহমান জানান, ঝিকরগাছার ১৩১ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার ৪৩০ শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় এসেছে। এ উপজেলার দুধ বিতরণ শুরু হয় ১৭ নভেম্বর এবং বাকি খাদ্য প্রদান করা হচ্ছে ২৯ মার্চ থেকে। কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের বাসিন্দা শামছুর নাহার জানান, তার মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। পুষ্টিকর খাবার দেওয়ার কারণে তার এলাকায় অনেক শিশু স্কুল নিয়মিত যাতায়াত করছে। এ পুষ্টিকর খাবার নিয়মিত করার দাবি জানান তিনি।

অভয়নগর উপজেলার বুইকরা এলাকার দোকানদার রইছুল ইসলাম জানান, তাদের প্রাইমারি স্কুলে শিশুদের খাবার দেওয়া হচ্ছে। আগে যেসব শিশুরা স্কুলে যেতে চাইতো না। এখন তারা প্রতিনিয়ত যাচ্ছে। সরকারের উচিত, দেশের সব স্কুলে এ পুষ্টিকর খাবার দেওয়ার। তাহলে শিশুরা সঠিকভাবে বেড়ে উঠতে পারবে এবং কেউ পড়াশোনা থেকে হারিয়ে যাবে না। ঝিকরগাছার কায়েমখোলা এলাকার তানিয়া সুলতানা নামে এক অভিভাবক স্কুল ফিডিং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। 

একইসঙ্গে তিনি তদারকির অভাবে এই কার্যক্রম যাতে ঝিমিয়ে না পড়ে সে বিষয়টি খেয়াল রাখার তাগাদা দেন। জেলা প্রাথমিক জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন জানান, গত ১৯ নভেম্বর যশোরে তিনটি উপজেলার স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। তিনি দেখতে পেয়েছেন, এতে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমছে না। 

তিনি আরো জানান, কোনো স্কুলে খাবার ঠিকমতো না পৌঁছুলে বা খাবারের মান নিম্ন হলে সাথে সাথে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা অফিসে জানাতে বলা হয়েছে। প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন জানাতে হবে। তাহলে নির্ধারিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

 

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭