শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

মারুফ কবীর, জেলা প্রতিনিধি,যশোর

সারা দেশ

যশোর সদর হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধ নয়-ছয়

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রায় তিন লাখ টাকা মূল্যের ওষুধ নয়-ছয়ের অভিযোগ উঠেছে। হাসপাতালের মেডিসিন স্টোর থেকে ফার্মেসিতে নেওয়ার পথে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেট খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৭ জুন হাসপাতালের ফার্মাসিস্ট ইনচার্জ জহুরুল ইসলাম মেডিসিন স্টোরের রেজিস্ট্রারে স্বাক্ষর করে এসব ওষুধ উত্তোলন করেন।

২০২৬-০৮-২২ ১৪:৪১

সারা দেশ

যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ জিপিএ-৫ ১১ হাজার ৪৭৮ শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে উচ্ছ্বাস ও আনন্দ। যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ১৭ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ হাজার ২৪৬ জন। জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৪৭৮ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৯ ও মেয়ে ৫ হাজার ৩২৭ জন; মানবিক বিভাগে ছেলে ১৭৯ ও মেয়ে ৭৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলে ১৩৯ ও মেয়ে ২৩২ জন। তবে গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪১০ জন। যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের উত্তরপত্রের যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে বোর্ড বেরিয়ে এসেছে। ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার কারণে পাসের হার কিছুটা কমলেও ফলাফল সন্তোষজনক।

২০২৬-০৮-১০ ১৫:৩৭

সারা দেশ

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় যশোরের দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি-রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান।

২০২৬-০৭-৩১ ২০:০৭

সারা দেশ

যশোরে ভৈরব নদ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

২০২৬-০৭-২৪ ১৮:৫৮

সারা দেশ

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

২০২৬-০৭-১৪ ১৭:৫৬

সারা দেশ

যশোরে যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার তেলিধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে।

২০২৬-০৭-১৩ ১৭:৫৮

সারা দেশ

যশোরে বারির আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ বিষয়ক কর্মশালা শুরু

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের উদ্যোগে ‘আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

২০২৬-০৭-১১ ১৪:৫৬

সারা দেশ

যশোরে ফেন্সি মার্কেটে আগুনে তিন দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

যশোর শহরের বড় বাজার ফেন্সি মার্কেটে অগ্নিকাণ্ডে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতার তিনটি দোকান পুড়ে গেছে। রোববার (৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

২০২৬-০৭-০৫ ১৬:৫৭

সারা দেশ

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়েছে।

২০২৬-০৭-০৫ ১৬:৫৪

সারা দেশ

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের: সরকারকে খুশি নয়, জনগণের জন্য সংবাদ প্রকাশের তাগিদ

যশোরে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে প্রেসক্লাব যশোরে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৭০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

২০২৬-০৬-২০ ১৪:১১

সারা দেশ

যশোরে ৩টি সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে সেতুগুলোর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

২০২৬-০৬-১৯ ১৯:২১

সারা দেশ

যশোরে স্বামীর হাতে স্ত্রী খুন

যশোর শহরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নিজের শরীরেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২০২৬-০৬-০৮ ১৫:০৩

সারা দেশ

যশোরে শুঁটকি মাছের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার,আটক ১

যশোরে ডিবি অভিযানে এবার শুঁটকি মাছের টোপলা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।

২০২৬-০৬-০৪ ১৬:৩৩

সারা দেশ

ফরিদপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ প্রবাসী আরিফের মা-ভাই-বোনসহ সড়কেই ঝরল ৫ প্রাণ

দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন আরিফ ইসলাম। পরিবারের সদস্যরা তাকে নিতে গিয়েছিলেন বিমানবন্দরে। সেখান থেকে প্রাইভেটকারে করে যশোরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু চালকের বেপরোয়া গতি ও অসতর্কতায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলামসহ পরিবারের চার সদস্যের মৃত্যু হয়। নিহত হন প্রাইভেটকারের চালকও।

২০২৬-০৬-০২ ১২:২৫

সারা দেশ

যশোরে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহর উদ্বোধন করলেন স্পিকার হাফিজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ যশোরে উদযাপন করা হয়েছে।

২০২৬-০৫-২৩ ১৫:৫৩

সারা দেশ

যশোরে ১৭ মামলার আসামি ইমন আটক

যশোরে ১৭ মামলার আসামি রেলগেট এলাকার আলোচিত সন্ত্রাসী ইমন কাজী ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২১ মে) রাত দেড়টায় সদর উপজেলার খয়েরতলা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-৬ যশোরের একটি আভিযানিক দল।

২০২৬-০৫-২২ ১৫:৫৭

সারা দেশ

যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-০৫-১৬ ১৪:৫০

সারা দেশ

যশোরে মেয়ের হাতে মা খুন

যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে মেয়ের হাতে গৌরী অধিকারী (৮৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেয়ে সাধনা অধিকারীকে (৫০) আটক করেছে পুলিশ।

২০২৬-০৪-২৮ ১৬:০৭

সারা দেশ

দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার সক্রিয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যাচাই বাছাই করেই সংসদে উত্থাপন হবে। শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

২০২৬-০৪-২৪ ১৫:৩৬

সারা দেশ

যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৩ হাজার শিশু

যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সিভিল সার্জনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

২০২৬-০৪-২০ ১৪:৫২

সারা দেশ

যশোরে জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে অবস্থিত জিয়ার খাল পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

২০২৬-০৪-১৭ ১৪:৪২

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের উন্নয়ন ছাড়া কেবল মন্ত্রী দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে হলে সবার আগে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়, বরং যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন প্রয়োজন।

২০২৬-০৪-১৩ ১৭:৫৬

সারা দেশ

অভয়নগরে জুট মিলে আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা

যশোরের অভয়নগর উপজেলার ভাঙাগেট এলাকায় অবস্থিত ‘জার্মান ফাইবার্স লিমিটেড’ নামে একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২০২৬-০৪-০৭ ১৫:৪২

সারা দেশ

যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

২০২৬-০৪-০৭ ১৩:৪৩

সারা দেশ

যশোরে স্কুল ফিডিংয়ের আওতায় এসেছে ৬০ হাজার শিক্ষার্থী

যশোরে স্কুল ফিডিংয়ের আওতায় এসেছে ৫৯ হাজার ৯১ শিক্ষার্থী। তিন উপজেলায় ৪০৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর খাবার প্রদান করা হচ্ছে।

২০২৬-০৪-০৬ ১৫:২৮

সারা দেশ

ফুলেল শ্রদ্ধা ও নিরবতা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে গণহত্যা দিবস পালিত

ফুলেল শ্রদ্ধা ও নিরবতা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে গণহত্যা দিবস পালিত হয়েছে। ৪ এপ্রিল যশোরের ইতিহাসে ভয়াবহ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে যশোর সেনানিবাস থেকে পাকিস্তানী হানাদার বাহিনী শহরের মসজিদ, মাদ্রাসা, গীর্জা, হাসপাতাল, থানাসহ বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে নিরীহ বাঙালীকে নিশংস ভাবে হত্যা করে।

২০২৬-০৪-০৪ ১৫:৩১

সারা দেশ

প্রেমের ফাঁদে ধর্ষণ, বিষ খাইয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

যশোরে প্রেমের সম্পর্কের প্রলোভনে ধর্ষণ, পরবর্তীতে বিষ খাইয়ে হত্যাচেষ্টা, অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়াসহ একাধিক অভিযোগ তুলে বিচার দাবি করেছেন সোনিয়া আক্তার দিয়া নামে এক নারী।

২০২৬-০৪-০৪ ১৪:৫৫

সারা দেশ

যশোর শিক্ষাবোর্ডের ৭ কোটি টাকার চেক জালিয়াতি মামলায় ১১আসামির বিরুদ্ধে চার্জগঠন

যশোর শিক্ষাবোর্ডের ৩৮টি চেক জালিয়াতি করে ৬ কোটি সাড়ে ৭৪ লাখ টাকা আত্মসাতের মামলায় ১১জনকে আসামি হিসেবে আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করেছে আদালত। বৃহষ্পতিবার চার্জ গঠনের মাধ্যমে এ বিচার প্রক্রিয়া শুরু করেছেন স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম।

২০২৬-০৪-০২ ১৭:০৩

সারা দেশ

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, মারধর ও দেশত্যাগের হুমকির অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, মারধর এবং দেশত্যাগের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে।

২০২৬-০৩-৩১ ১৫:০২

সারা দেশ

যশোরে ফার্মেসিতে প্যাথিডিন রাখার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ফার্মেসিতে অবৈধভাবে প্যাথিডিন রাখার দায়ে আবু সাঈদ নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

২০২৬-০৩-৩০ ২২:১১

সারা দেশ

যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যশোর সদরের ফতেপুর ইউনিয়নের দাইতলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০২৬-০৩-২৭ ১৮:২৭

সারা দেশ

যশোরে পচা বিরিয়ানি খেয়ে ৫ জন অসুস্থ, ক্যাফে নুর হোটেলে বিক্ষোভ

যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলের পচা বিরিয়ানি খেয়ে ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও তাদের স্বজনরা হোটেলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে হোটেল কর্তৃপক্ষ ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে বাধ্য হয়।

২০২৬-০৩-২৫ ১৪:৪৩

সারা দেশ

বেনাপোল বন্দরে পাসপোর্টযাত্রির ৩০ হাজার টাকা লুট,আটক ৩

যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্টধারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পাসপোর্টধারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে তাদের আটক করে।

২০২৬-০৩-২৪ ১৯:৩২

সারা দেশ

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০), রানার ছেলে হানিফ। এবং আহত আশিক (২৫), একই গ্রামের হোসেন আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।

২০২৬-০৩-১২ ২৩:২১