শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে মেয়ের হাতে মা খুন

যশোরে মেয়ের  হাতে মা খুন

যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে মেয়ের হাতে গৌরী অধিকারী (৮৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেয়ে সাধনা অধিকারীকে (৫০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কেশবপুর শহরের সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৌরী অধিকারী ওই এলাকার মৃত কালীপদ অধিকারীর স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে মা ও মেয়ের মধ্যে ঝগড়া হয়। 

একপর্যায়ে মেয়ে সাধনা অধিকারী লোহার রড দিয়ে তার মা গৌরী অধিকারীর মাথায় সজোরে আঘাত করেন। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় অভিযুক্ত সাধনা অধিকারীকে আটক করা হয়। এলাকাবাসী জানান, আটক সাধনা অধিকারী গত দশ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় (মস্তিষ্ক বিকৃতি) ভুগছেন। প্রায় এক দশক আগে মাথায় আঘাত পাওয়ার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। তবে গৌরী অধিকারীকে সাধনাই আঘাত করেছেন কি না, তা কেউ সরাসরি দেখেননি বলে মহল্লাবাসী দাবি করেন।

 কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মেয়ের আঘাতেই মা গৌরী অধিকারী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে সাধনা অধিকারীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও

ফেনীর মহিপালে দুর্ধর্ষ লুটের ঘটনায় চাঞ্চল্য,  লুটের পর যেন ‘হাওয়া হয়ে গেল’ তারা

সারা দেশ

ফেনীর মহিপালে দুর্ধর্ষ লুটের ঘটনায় চাঞ্চল্য, লুটের পর যেন ‘হাওয়া হয়ে গেল’ তারা

ফেনীর মহিপালে প্রবাসীর বাসায় ঢুকে গৃহবধূকে বাথরুমে আটকে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা...

২০২৬-০৮-২২ ১৭:২৫

মেহেরপুরের গাংনীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হোসেন অবশেষে পুলিশের জালে! দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

সারা দেশ

মেহেরপুরের গাংনীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হোসেন অবশেষে পুলিশের জালে! দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

‘বোমা হোসেন’। যার নাম শুনলেই কেঁপে উঠতেন ব্যবসায়ী ও এলাকাবাসী। মেহেরপুরের গাংনীর অলি গলিতে যেখানে-সেখানে বিস্ফোরিত হতো ব...

২০২৬-০৮-২২ ১৭:২৫

নাটেশ্বরে অবৈধভাবে বালু ভরাট, দুইজনকে আটক ও ৬০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

নাটেশ্বরে অবৈধভাবে বালু ভরাট, দুইজনকে আটক ও ৬০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর এলাকায় অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করে দুই ব...

২০২৬-০৮-২২ ১৭:২৪

দর্শনা কেরু এন্ড কোম্পানির সর্বকালের রেকর্ড ১৬৫ কোটি টাকা মুনাফা

সারা দেশ

দর্শনা কেরু এন্ড কোম্পানির সর্বকালের রেকর্ড ১৬৫ কোটি টাকা মুনাফা

দেশের অধিকাংশ চিনিকল যখন বছরের পর বছর লোকসানের বোঝা টানছে। তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে চুয়াডাঙ্গার দর্শনার কেরু এন্ড...

২০২৬-০৮-২২ ১৭:২৩

ধামরাইয়ে নদীতে ভেসে যাচ্ছিল চোখমুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

সারা দেশ

ধামরাইয়ে নদীতে ভেসে যাচ্ছিল চোখমুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভেসে যাচ্ছিল গলায় কলস ও চোখমুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ। শুক্রবার রাতে মরদে...

২০২৬-০৮-২২ ১৭:০৭

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপচালকের মৃত্যু

সারা দেশ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপচালকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাজমুল হোসেন (৩০) নামে এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। শুক্র...

২০২৬-০৮-২২ ১৬:৫৮