সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে শিশু ধর্ষণকারী সোহাগের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

যশোরে শিশু ধর্ষণকারী সোহাগের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

যশোরে শিশু লামিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু লামিয়াকে ধর্ষণের পর অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ,আসামি সোহাগ কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। 

মানববন্ধন থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান মানববন্ধনকারীরা।

আরও

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সারা দেশ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ...

২০২৬-০৮-৩১ ১৮:১৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

সারা দেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত...

২০২৬-০৮-৩১ ১৮:১১

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সারা দেশ

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর জমি দখলের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে জা...

২০২৬-০৮-৩১ ১৮:০৫

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সারা দেশ

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টদের নিয়ে গ...

২০২৬-০৮-৩১ ১৭:৫৯

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

সারা দেশ

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

বিয়ের পর সংসারটা ভালোই চলবে—এমন স্বপ্ন নিয়েই স্বামীর ঘরে গিয়েছিলেন মিম খাতুন (২৩)। কিন্তু সেই সংসারেই নাকি বারবার উঠেছিল...

২০২৬-০৮-৩১ ১৭:৫৭