সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে এবং দীর্ঘ কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। সোমবার ৩১ আগস্ট দুপুর ২ টার সময় ​যশোর সার্কেলের আওতাধীন মাগুরা জেলার ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের অস্থায়ী একুশ জেলা লাইন সাহায্যকারী গেটিজ শ্রমিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তালিম মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ রমজান শেখের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে।

​কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও আন্দোলনে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মী মোঃ লিটন ফকির, মোঃ বিপুল শেখ, মোঃ দুলাল শেখ, মোঃ নুর হোসেন খান, মোঃ মাসুদ রানা (২), মোঃ রিপন ফকির, মোঃ ইয়াছিন ফকির, মোঃ ছোবহান ফকির, মোঃ নাজিম উদ্দিন, মোঃ শুকুর বিশ্বাস, মোঃ মাসুদ রানা (১), মোঃ হাবিব মোল্যা, মোঃ শিমুল পারভেজ, মোঃ রাব্বি বিশ্বাস, মোঃ রাহিদ বিশ্বাস, মোঃ নুর আলী শেখ ও মোঃ শানু মিয়া সহ অন্যান্য শ্রমিকবৃন্দ।

​আন্দোলনরত শ্রমিকেরা জানান, তারা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ দিন অস্থায়ী ভিত্তিতে সেবা দিলেও তারা ন্যায্য অধিকার ও চাকরি স্থায়ীকরণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

​দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে বলে একযোগে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।

আরও

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সারা দেশ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ...

২০২৬-০৮-৩১ ১৮:১৪

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সারা দেশ

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর জমি দখলের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে জা...

২০২৬-০৮-৩১ ১৮:০৫

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সারা দেশ

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টদের নিয়ে গ...

২০২৬-০৮-৩১ ১৭:৫৯

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

সারা দেশ

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

বিয়ের পর সংসারটা ভালোই চলবে—এমন স্বপ্ন নিয়েই স্বামীর ঘরে গিয়েছিলেন মিম খাতুন (২৩)। কিন্তু সেই সংসারেই নাকি বারবার উঠেছিল...

২০২৬-০৮-৩১ ১৭:৫৭

ভয়াবহ বন্যার দুই বছর পরও ফেরেনি স্বস্তি, এখনো ঝুঁকিতে ফেনীর মানুষ

সারা দেশ

ভয়াবহ বন্যার দুই বছর পরও ফেরেনি স্বস্তি, এখনো ঝুঁকিতে ফেনীর মানুষ

নদী তীরের জনপদ রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সবার। কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভ...

২০২৬-০৮-৩১ ১৭:৫৫