মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রেমের ফাঁদে ধর্ষণ, বিষ খাইয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

প্রেমের ফাঁদে ধর্ষণ, বিষ খাইয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

যশোরে প্রেমের সম্পর্কের প্রলোভনে ধর্ষণ, পরবর্তীতে বিষ খাইয়ে হত্যাচেষ্টা, অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়াসহ একাধিক অভিযোগ তুলে বিচার দাবি করেছেন সোনিয়া আক্তার দিয়া নামে এক নারী।

শনিবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে সোনিয়া আক্তার দিয়া জানান, তার বাড়ি অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামে। ২০২৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর সদরের শংকরপুর এলাকার এহসান আহমেদ ফয়সালের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাকে কুয়াকাটায় ঘুরতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ফয়সাল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় তিনি ২০২৫ সালের ১৫ মে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। 

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর অভিযুক্ত ফয়সাল, তার বাবা-মা ও আত্মীয়রা তাকে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক বিষ খাইয়ে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তিনি ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এছাড়া অভিযুক্তরা বিভিন্ন সময় ফোনে ও সরাসরি হত্যার হুমকি দিয়েছে বলেও দাবি করেন তিনি। তার বাসায় সন্ত্রাসী পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন, গুম ও এসিড নিক্ষেপের হুমকি দেওয়ার অভিযোগও করেন সোনিয়া। 

তিনি আরও বলেন, তার ও অভিযুক্তের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে দেওয়ায় তিনি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্নোগ্রাফি আইনে আরও একটি মামলা দায়ের করেছেন। 

সোনিয়া অভিযোগ করেন, তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ায় তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তার প্রতিবন্ধী পিতা ও ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, “আমার বাসায় হামলা, ভাঙচুর, আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হলেও আসামিরা গ্রেফতার হচ্ছে না। আমি গরিব বলে বিচার পাচ্ছি না।” সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। 

তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরুন।”

উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

 

আরও

সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

সারা দেশ

সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি রক্...

২০২৬-০৭-০৭ ১৬:৪৬

সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন

সারা দেশ

সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন

টাঙ্গাইলের সখীপুরের গজারিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের মরদেহ আজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে দেশে...

২০২৬-০৭-০৭ ১৬:৪৪

বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন

সারা দেশ

বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন শুরু হওয়া ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির ২০২৫-২০২৬ শিক্ষাবর্...

২০২৬-০৭-০৭ ১৬:৪১

বাগেরহাটে সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্যের অভিযোগে জমি দখলের চেষ্টা, উত্তেজনা

সারা দেশ

বাগেরহাটে সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্যের অভিযোগে জমি দখলের চেষ্টা, উত্তেজনা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবঞ্জহাটি ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে স্থানীয় সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্য করে বি...

২০২৬-০৭-০৭ ১৬:৩৭

নড়াইলে জুলাইযোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

সারা দেশ

নড়াইলে জুলাইযোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

নড়াইলে জুলাইযোদ্ধা ও আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন ছাত্রদের মারার জন্য দেড়লক্ষ করে টাকা পুরস্কার ঘোষণা করার পরিপ্রেক্ষিতে...

২০২৬-০৭-০৭ ১৬:২৮

মাটির নিচে পুতে রাখা স্বর্ণালংবার উদ্ধার, গ্রেপ্তার -১

সারা দেশ

মাটির নিচে পুতে রাখা স্বর্ণালংবার উদ্ধার, গ্রেপ্তার -১

মেহেরপুরের গাংনীর মুন্দা গ্রামে মাটির নীচে পুতে রাখা স্বর্ণ চুরির অভিযোগে আলাল খান(৩৬) নামে এক টাইল্স মিস্ত্রিকে গ্রেপ্ত...

২০২৬-০৭-০৭ ১৪:২৫