শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে বারির আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ বিষয়ক কর্মশালা শুরু

যশোরে বারির আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ বিষয়ক কর্মশালা শুরু

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের উদ্যোগে ‘আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষিবিদ আলমগীর বিশ্বাস, ড.আশরাফুল আলম এবং ড. সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মো. মিজানুর রহমান। 

সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান ও অরিণ অগ্নিলা রহমান।বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম এবং কৃষি সম্প্রসারণের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা প্রয়োজন। 

তারা কৃষকের চাহিদাভিত্তিক গবেষণা, আধুনিক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষির টেকসই উন্নয়নে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। কর্মশালায় খুলনা বিভাগের ১০জেলার বারির বিভিন্ন গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ এবং কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। 

দুই দিনব্যাপী এ কর্মশালায় আঞ্চলিক গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭