বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি!

স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি!

তারকাখ্যাতি নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বন্দ্বটা বেশ পুরোনো। দুই তারকা যেভাবে নিজেদের সেরা প্রমাণ করার প্রয়াস চালান, তেমনি ভক্তদের লড়াইটাও চলে সমানে সমান। জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড রোনালদোর অন্ধ ভক্ত। ফলে মেসির খ্যাতি ও সাফল্য নিয়ে তার যন্ত্রণা একটু বেশিই। নিজের বিভিন্ন ভিডিওতে সেই প্রমাণ দিয়েছেন। এবার বিশ্বকাপেও একই কাজ করলেন তিনি।

মিসর-আর্জেন্টিনা ম্যাচে যথারীতি মেসির প্রতিপক্ষ হয়েই মাঠে এসেছিলেন স্পিড। আর্জেন্টিনার জালে মিসরের গোল দেখে করেছেন ক্ষেপাটে উদযাপন। তবে মেসির পেনাল্টি নেওয়ার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি করে বেশি আলোচনায় এসেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। তাতে প্রশ্ন উঠেছে, স্পিডের কারণেই কি পেনাল্টি মিস করেছেন মেসি?

মিসরের বিপক্ষে শেষ ষোলের ম্যাচে মাত্র ১৫ মিনিটেই গোল হজম করে বসে আর্জেন্টিনা। তবে ১৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় আকাশি-নীলরা। কিন্তু পেনাল্টি থেকে মেসি গোল করতে ব্যর্থ হন। ডানদিকে নেওয়া শটটি দারুণ বিচক্ষণতায় আটকে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের।

তবে মেসি যেন পেনাল্টি মিস করেন, এজন্য গোলপোস্টের পেছন থেকে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন স্পিড। সামাজিকমাধ্যমে দেওয়া তার এক ভিডিওতে দেখা যায়, মেসির মনোযোগ নষ্ট করতে অনেকটা কুকুর মতো শব্দ করেন তিনি। সঙ্গে তার যথারীতি অদ্ভুত অঙ্গভঙ্গি। এরপরই পেনাল্টি থেকে নেওয়া শটে গোল করতে ব্যর্থ হন মেসি।

আর্জেন্টাইন অধিনায়কের গোল মিসের ব্যর্থতায় অবাক হওয়ার অঙ্গভঙ্গি করেন এই ইউটিউবার। কিছুক্ষণ মুখ হাঁ করে রাখার পর স্পিড বলেন, ‘এটা কি আসলেই কাজ করেছে? এটা কি কাজ করেছে?’ এরপর গর্ব নিয়ে বলেন, ‘আমি মেসির মনোযোগ নষ্ট করেছি।’ স্পিডের এমন কাণ্ডে তার ওপর সমালোচনার ঝড় বইয়েছে আর্জেন্টাইন সমর্থকেরা।

এদিকে স্পিডের কাছে একটা কারণে কৃতজ্ঞও থাকতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ, বিশ্বকাপে স্পিড যে দলকে সমর্থন দিয়েছেন, তারাই শেষ পর্যন্ত হেরেছে। রোনালদোর ভক্ত হওয়ায় তিনি মেসিকে সমর্থন দিচ্ছেন না। ফলে মেসির প্রতিপক্ষ হয়ে কেপ ভার্দে ও মিসরের সমর্থক সাজলেও পরাজয় নিয়ে ফিরেছেন স্পিড।

আরও

ইউরোপের সংসদে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

খেলাধুলা

ইউরোপের সংসদে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে একের পর এক বিতর্কে মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার বিরুদ্ধে এবার ইউরোপিয়ান স...

২০২৬-০৭-০৮ ১২:১৩

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

খেলাধুলা

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

একেবারে খাদের কিনারায় ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা প্রায় শেষ হতে বসেছিল। তবে শেষ রক্ষা হয়েছে। মেসির পেন...

২০২৬-০৭-০৮ ০৮:১৯

মেসির বারবার পেনাল্টি মিসের পেছনে যে কারণ

খেলাধুলা

মেসির বারবার পেনাল্টি মিসের পেছনে যে কারণ

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির পেনাল্টি যেন হয়ে গেছে অরণ্যে রোদন, সব যেন নিষ্ফল চেষ্টা। ২ বার পেনাল্টি নিয়ে দুই বারই পেনাল্...

২০২৬-০৭-০৭ ২৩:০৬

বালোগুন বিতর্ক, ট্রাম্পের স্বীকারোক্তি নিয়ে যা বললেন ফিফা সভাপতি

খেলাধুলা

বালোগুন বিতর্ক, ট্রাম্পের স্বীকারোক্তি নিয়ে যা বললেন ফিফা সভাপতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলের পর ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘিরে যে বিতর্ক তৈরি...

২০২৬-০৭-০৭ ২২:৪৪

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে বাবার আবেগঘন বার্তা

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে বাবার আবেগঘন বার্তা

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর কান্না ধরে রাখতে পারেননি কোটি ভক্তের প্রিয় নেইমা...

২০২৬-০৭-০৭ ১৬:৫২