বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়াহু স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন স্কালোনি।

২০২৬ সালের ডিসেম্বরে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। দীর্ঘদিন জাতীয় দলের দায়িত্ব পালনের চাপ থেকে তিনি বিরতি নিতে পারেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নতুন চুক্তি সেই জল্পনায় আপাতত ইতি টানল।

স্কালোনির অধীনে গত কয়েক বছরে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছে আর্জেন্টিনা। তাঁর অধীনেই ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিনালিসিমা শিরোপা জিতেছিল মেসিবাহিনী।

৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর ২০২৪ সালে আবারও কোপা আমেরিকা জিতে কোচ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেন স্কালোনি।

২০২৬ বিশ্বকাপেও তাঁর অধীনে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে যায় তারা।

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১০৫ ম্যাচে আর্জেন্টিনার ডাগআউট সামলেছেন স্কালোনি। তাঁর অধীনে ৮১ জয় ও ১৪ ড্রয়ের বিপরীতে মাত্র ১০ পরাজয় বরণ করেছে আলবিসেলেস্তেরা।

চুক্তি চূড়ান্ত হলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দল গঠনের ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ পাবেন স্কালোনি।

আরও

ক্লাবে ফিরেই ৯৮০তম গোল পর্তুগালে আলোচনার কেন্দ্রে থাকা রোনালদোর

খেলাধুলা

ক্লাবে ফিরেই ৯৮০তম গোল পর্তুগালে আলোচনার কেন্দ্রে থাকা রোনালদোর

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও অসংখ্য সাফল্যে শোকেস ভরিয়ে তোলা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষটা ঠিক যুতসই...

২০২৬-১০-১০ ০৯:৫৯

অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

খেলাধুলা

অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মত...

২০২৬-১০-০৯ ২৩:১০

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলাধুলা

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এক যুগ ধরে আফগানিস্তান স্পিন শক্তি দিয়ে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে। সীমিত ওভার কিংবা টেস্ট ফরম্যাট– উভয় জায়গাতেই আফগান...

২০২৬-১০-০৯ ১০:৫৫