শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ বল, জিততে প্রয়োজন ৩ রান। হাতে মাত্র একটি উইকেট। একদিকে ভারতের শিরোপার স্বপ্ন, অন্যদিকে পাকিস্তানের সামনে শেষ বাধা পেরোনোর হাতছানি। এমন স্নায়ুচাপের মুহূর্তে বাউন্ডারি হাঁকিয়ে সব হিসাব বদলে দিলেন মুহিত উলভা। অবিশ্বাস্য এক জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। পাকিস্তানকে হারিয়েছে ১ উইকেটে।

পাকিস্তানের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা আশাব্যঞ্জকই ছিল ভারতের। ওপেনার আরিয়াবীর শেবাগের ৫৮ এবং অধিনায়ক লক্ষ্ম রাইচান্দানির ৮০ রানের ইনিংসে জয়ের ভিত পেয়ে যায় দলটি। কিন্তু মাঝের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় হঠাৎই কঠিন হয়ে ওঠে সমীকরণ।

অরজুন রাজপুত ১৬, ভিকে ভিনিত ২৪ এবং আনভয় দ্রাবিড় ১৯ রান করে ফিরলে চাপে পড়ে ভারত। মনে হচ্ছিল, পাকিস্তানের হাতেই উঠতে যাচ্ছে শিরোপা। কিন্তু শেষ পর্যন্ত হার মানেননি মুহিত উলভা ও মানাল চৌহান। দুজনের লড়াকু ব্যাটিংয়ে আবারও ম্যাচে ফেরে ভারত। মানাল ৪৭ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন মুহিত।

শেষ পর্যন্ত ২৬ বলে অপরাজিত ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ বলের সেই বাউন্ডারিই নিশ্চিত করে ভারতের শিরোপা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের বড় সংগ্রহের পেছনে সবচেয়ে বড় অবদান উসমান খানের। ১১১ বলে ১০৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। তিনে নেমে আবদুল কাদির ৫৪ বলে ঝোড়ো ৮০ রান করেন। অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৬০ রান।

ভারতের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন কাব্য প্যাটেল। ৬৮ রান দিয়ে নেন ৪ উইকেট। চিগুরুপতি ভেঙ্কাটা শিকার করেন ৩ উইকেট।

তবে পাকিস্তানের এত বড় সংগ্রহও শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। শেষ বলের নাটকীয়তায় শিরোপা গেছে ভারতের ঘরে। আর পাকিস্তানের স্বপ্ন ভেঙেছে এক বাউন্ডারির ব্যবধানে।

আরও

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

খেলাধুলা

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

ফুটবলের অন্যতম শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স...

২০২৬-১০-২৭ ১৬:১২

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

খেলাধুলা

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

গত ৯ মে বেতনের সুযোগসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন জানিয়ে বিসিবিকে ইমেইল করেছিলেন জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিন।...

২০২৬-১০-২৬ ১৩:১২

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

খেলাধুলা

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্র...

২০২৬-১০-২০ ১৪:০৩