বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচের এ আসর শুরু হবে ২১ জানুয়ারি ২০২৭ তারিখে আর ফাইনাল ৬ ফেব্রুয়ারি।

গ্রুপ পর্বের ম্যাচগুলো ভাগ ভাগ হয়ে হবে নেপালের মুলপানি এবং টিউ স্টেডিয়ামে এবং বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রামে।

তৃতীয়বারের মত মাঠে গড়াচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যার শুরুটা হয়েছিল ২০২৩ সালে, দক্ষিণ আফ্রিকায়। দুই বছর পর মালয়েশিয়াতে হয়েছে দ্বিতীয় আসর, এবারে বাংলাদেশ ও নেপালে। প্রথম দুই আসরেই শিরোপা জিতেছে ভারত। এবারও ভারত শিরোপার শক্ত দাবিদার। ‘এ’ গ্রুপে ভারত খেলবে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের বিপক্ষে। ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো নেপালে।

বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে; অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও আরব আমিরাতের সঙ্গে। সিলেটে ২১ জানুয়ারি ২০২৭ আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের মেয়েদের, ২৩ জানুয়ারি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর ২৫ জানুয়ারি প্রতিপক্ষ আরব আমিরাত। গ্রুপের শীর্ষ ৩ দল খেলবে সুপার সিক্সে, সেখান থেকে চার দল খেলবে সেমিফাইনালে।

আরও

ক্লাবে ফিরেই ৯৮০তম গোল পর্তুগালে আলোচনার কেন্দ্রে থাকা রোনালদোর

খেলাধুলা

ক্লাবে ফিরেই ৯৮০তম গোল পর্তুগালে আলোচনার কেন্দ্রে থাকা রোনালদোর

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও অসংখ্য সাফল্যে শোকেস ভরিয়ে তোলা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষটা ঠিক যুতসই...

২০২৬-১০-১০ ০৯:৫৯

অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

খেলাধুলা

অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মত...

২০২৬-১০-০৯ ২৩:১০

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলাধুলা

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এক যুগ ধরে আফগানিস্তান স্পিন শক্তি দিয়ে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে। সীমিত ওভার কিংবা টেস্ট ফরম্যাট– উভয় জায়গাতেই আফগান...

২০২৬-১০-০৯ ১০:৫৫

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

খেলাধুলা

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ বৃহস্পতিবার এই সিরিজের জন্য দল ঘো...

২০২৬-১০-০৮ ২১:৩৭