সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সিরিজের ঠিক আগেই অনিশ্চয়তা দেখা দিয়েছে লাল-সবুজের দলের প্রধান কোচ পিটার বাটলারের উপস্থিতি নিয়ে। গুরুতর অসুস্থতা হয়ে ইংল্যান্ডে চিকিৎসাধীন এই ইংলিশ কোচ। আপাতত তার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে গত ৩১ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রস্তুতি শুরু করেছেন ঋতুপর্ণা চাকমারা। গত সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে এলিট একাডেমি থেকে মূল দলের দায়িত্ব নেওয়া বাটলার মেয়েদের সঙ্গে চট্টগ্রামে না গিয়ে চিকিৎসার জন্য নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যান।

একটি সূত্রে জানা গেছে, ৬০ বছর বয়সী এই কোচ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে বাফুফের কোনো কর্মকর্তা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

রবিবার দ্য ডেইলি স্টারকে বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ইংল্যান্ডে পৌঁছানোর পরই বাটলার জানান, সিঙ্গাপুরের বিরুদ্ধে দুই প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না। অন্যদের মুখে তার ক্যানসারের কথা শুনলেও রোগের বিষয়টি এখনো আমরা আনুষ্ঠানিকভাবে জানি না।’

 

তিনি আরও জানান, ‘বর্তমানে কারিগরি পরিচালক এ কে এম সাইফুল বারী টিটুকে সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটি ম্যাচের জন্য নতুন কোচের সন্ধান করছেন বাফুফে সভাপতি।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, বাটলারের স্বাস্থ্যসম্পর্কিত চূড়ান্ত হালনাগাদ তথ্যের জন্য তারা অপেক্ষা করছেন। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তাবিথ আউয়াল বলেন, ‘পিটার বাটলারের শারীরিক পরিস্থিতির চূড়ান্ত তথ্যের অপেক্ষায় আছি। তিনি যদি সিঙ্গাপুর সিরিজের দায়িত্ব নিতে না পারেন, তাহলে আমরা অবশ্যই একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেব।’

 

নারী দলের কোচের দায়িত্বে ফরাসি কোচ এরিক মেয়ার আসতে পারেন বলে গুঞ্জন থাকলেও, বাফুফে সভাপতি বিকল্প কারও নাম উল্লেখ করেননি। তিনি জানান, বাটলারের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছেন এবং এই ইংলিশ কোচের দ্রুত আরোগ্য কামনা করছেন।

আরও

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

খেলাধুলা

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্র...

২০২৬-১০-২০ ১৪:০৩

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

খেলাধুলা

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। তবে আগামী বছরের বাংলাদেশ সফরে শু...

২০২৬-১০-১৪ ২০:০৩

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

খেলাধুলা

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল ও পারফরম্যান্স...

২০২৬-১০-১৩ ১৩:৫৫