রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ওয়ানডেতে এখন জিম্বাবুয়েকে হারানো কঠিন!

ওয়ানডেতে এখন জিম্বাবুয়েকে হারানো কঠিন!

জিম্বাবুয়েকে হারানো কি তাহলে কঠিন হয়ে গেল? পরিসংখ্যান তো এমনই বলছে। এই ফরম্যাটে গত ৬ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৪বার হেরেছে বাংলাদেশ জিতেছে মাত্র দুই ম্যাচে। শনিবার আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আরও একবার জিম্বাবুয়ের কাছে হার হজম করল বাংলাদেশ।

আগে ব্যাট করে ২৭১ রান তুলেছে জিম্বাবুয়ে। জবাবে মাত্র ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৯ রানের হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল তাওহীদ হৃদয়দের।

ব্যাটিং ব্যর্থতার পুরোনো চিত্রটাই আরও একবার ফিরেছে আবুধাবিতে। উইকেট কঠিন হয়েছিল এমন বলা যাবে না মোটেও। নিজেদের ইনিংসে ২৪ রানে ৩ উইকেট হারানোর পরই ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিণের ১৫০ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় জিম্বাবুয়ানরা।

ফ্লাডলাইটের আলোয় ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে ওঠা সেই পিচেই কঠিন সময় পার করেছে বাংলাদেশ ব্যাটাররা। ওপেনিংয়ে ৪৭ রানের জুটি ছাড়া আর বড় জুটি নেই। নিয়মিত বিরতিতে ভুল শট ও লাইন মিস করার মাশুল দিয়ে উইকট বিলিয়ে এসেছেন বাংলাদেশ ব্যাটাররা।

সৌম্য সরকারর ১৯ বলে ৭ রানে ক্যাচ আউট দিয়ে পতনের শুরু। দারুণ খেলতে থাকা তানজিদ তামিম ৩৮ বলে ৪৬ রানে ক্যাচ দিলেন পয়েন্টে। নাজমুল শান্ত ফিরেছেন ৮ বলে ৪ রানে এলবিডব্লিউ হয়ে। সাইফ হাসান অফস্ট্যাম্পের অনেকটা বাইরের বলে কাট করতে গিয়ে ক্যাচ আউট হন ৩৭ বলে ২৬ রানে।

এছাড়া অধিনায়ক হৃদয় ভিন্ন কিছু করার চেষ্টায় ব্যর্থ হয়েছেন এলবিডব্লিউ হয়ে ২১ বলে ১৩ রানে। মোসাদ্দেক ১৮ বলে ১১ রান করে হৃদয়ের মতো প্রায় একই ভাবে আউট হয়েছেন। বিপদের সময় ভুল শট খেলে ৫ রানে ফিরেছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান। অনেকদিন পর লিটন দাসের ইনজুরিতে ওয়ানডে একাদশে ফেরার সুযোগ কাজে লাগাত ব্যর্থ সোহান। শেষদিকে রিশাদ ২৩ রান , তাসকিনের ১৬ রানে হারের ব্যবধান কমেছে।

জিম্বাবুয়ের ব্র্যাড ইভানস ৪, সিকান্দার রাজা ও মাসাকাদজা ২টি করে উইকেট নেন। এছাড়া মুজারাবানি ও নিয়ামহুরি নিয়েছেন ১টি করে উইকেট।

আরও

অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

খেলাধুলা

অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মত...

২০২৬-১০-০৯ ২৩:১০

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলাধুলা

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এক যুগ ধরে আফগানিস্তান স্পিন শক্তি দিয়ে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে। সীমিত ওভার কিংবা টেস্ট ফরম্যাট– উভয় জায়গাতেই আফগান...

২০২৬-১০-০৯ ১০:৫৫

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

খেলাধুলা

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ বৃহস্পতিবার এই সিরিজের জন্য দল ঘো...

২০২৬-১০-০৮ ২১:৩৭

টেস্ট ম্যাচের আগে দুবাইয়ে তীব্র গরম, যা বলছেন বাংলাদেশ কোচ

খেলাধুলা

টেস্ট ম্যাচের আগে দুবাইয়ে তীব্র গরম, যা বলছেন বাংলাদেশ কোচ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল এখন আরব আমিরাত। এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শান্...

২০২৬-১০-০৮ ১০:৫৫