শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা

রাজবাড়ীতে  সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা

"মাদক মুক্ত তারুণ্য চাই, নেশামুক্ত সমাজ উজ্জল পৃথিবী উজ্জল ভবিষ্যৎ" এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণবাড়ী ব্রিজ ঘাট এলাকায় নবাবপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মো: আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার, শাইখুল হাদীস ও নায়েবে মুহতামীম মাওলানা নুর হুসাইন দা: বা:, ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং অসহায় ও দুঃস্থ মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য সংগঠনকে ধন্যবাদ দেন। সেই সাথে এ রকম কাজ করতে সংগঠনের সদস্যদের উৎসাহ প্রদান করেন।

আলোচনা সভা শেষে সড়কের পাশ দিয়ে ফলস ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সেই সাথে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কে ফলস ও ঔষধি গাছের চারা দেওয়া হয়।

আরও

মীর মুগ্ধ স্কয়ার গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক: প্রতিমন্ত্রী

সারা দেশ

মীর মুগ্ধ স্কয়ার গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক: প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আগামী প্রজন্মের কাছে জীবন্ত রাখার প্রত্যয়ে বগুড়ার শিবগঞ...

২০২৬-০৭-২৪ ১৮:৪৯

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা...

২০২৬-০৭-২৪ ১৮:৪৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজ এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

সারা দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজ এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিঁখোজ হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দি...

২০২৬-০৭-২৪ ১৮:৪৪

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য উল্টো রথযাত্রা উৎসব শেষ

সারা দেশ

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য উল্টো রথযাত্রা উৎসব শেষ

ফরিদপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের গৌড়...

২০২৬-০৭-২৪ ১৮:৪৩

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সারা দেশ

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক মতামত ও মন্তব্যকে কেন্দ্র করে এক যুবককে মারধর, ছুরিকাঘাতের...

২০২৬-০৭-২৩ ২২:৫৮