শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সুযোগ নিয়ে এবং বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পরিবারের সহযোগিতায় পালিয়ে গেছেন ওই সন্ত্রাসী।

হামলাকারীদের ছোড়া ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার বডিগার্ডসহ পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন।

খুলশী থানার ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে ওয়াকিল হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের একটি ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ওই ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি ওয়াকিল হোসেনকে ধরতেই শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় অভিযানে নামে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র ওয়াকিল হোসেনের অনুসারীরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এরপর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল এবং ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। সন্ত্রাসীদের হামলায় খুলশী থানার ওসির সরকারি গাড়িটি ভাঙচুর ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এই হামলায় ওসির হাতসহ ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে পুলিশের একাধিক দল ওয়্যারলেস এলাকার প্রতিটি গলি ও ওয়াকিলের বাসভবনে একযোগে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় তার বাসার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর পথের সন্ধান মেলে। ওই সুড়ঙ্গপথ ব্যবহার করে এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় অভিযানের আগেই সটকে পড়েন তিনি। তবে অভিযানের সময় তিনি নিজে মোবাইল ফোনে ও ভিডিও কলে পুলিশকে নানা ধরনের হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করেন বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘কলেজশিক্ষক পেটানোর ঘটনায় নিয়মিত মামলা হওয়ার পর আসামির বিরুদ্ধে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। কিন্তু আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে।’

তিনি জানান, হামলায় তার নিজের হাতসহ ৫-৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং ওয়াকিল হোসেনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি

সারা দেশ

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি

অসাবধানতার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হ...

২০২৬-০৯-০৩ ২১:২০

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সারা দেশ

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ওপর দিয়ে মাঝরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্ট...

২০২৬-০৯-০৩ ২১:১৯

আরও শক্তিশালী হতে পারে এল নিনো, ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার শঙ্কা

সারা দেশ

আরও শক্তিশালী হতে পারে এল নিনো, ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার শঙ্কা

এল নিনো আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক মাসে আরও শক্তিশালী হয়ে ‘অত্যন্ত শক্তিশালী’ পর্যায়ে পৌঁছাতে পারে। একই সঙ্গে আগামী ফে...

২০২৬-০৯-০৩ ২০:১০

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে: ত্রাণমন্ত্রী দুলু

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা নদী শুকি...

২০২৬-০৯-০৩ ১৯:৩১

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি'র স্মারকলিপি

সারা দেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি'র স্মারকলিপি

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ৫৪ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং অর্থনৈতিক...

২০২৬-০৯-০৩ ১৮:২৫

ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকারঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সারা দেশ

ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকারঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শ...

২০২৬-০৯-০৩ ১৮:২২