শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেয়েকে ৬ মাস ধরে ধর্ষণ, বাবার মোবাইলে ভিডিও, ফাঁস হতেই পলাতক

মেয়েকে ৬ মাস ধরে ধর্ষণ, বাবার মোবাইলে ভিডিও, ফাঁস হতেই পলাতক

নরসিংদীতে ১৪ বছর বয়সী এক মাদরাসাপড়ুয়া মেয়েকে প্রায় ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বাবা হালিম মিয়ার (৪০) বিরুদ্ধে। ধর্ষণের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণও করতেন । বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত হালিম মিয়া পেশায় মিশুকচালক। তিনি দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ১৪ বছর বয়সী বড় মেয়েটিই দীর্ঘদিন ধরে তার নির্যাতনের শিকার হয়ে আসছিল।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোরীর মা জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। এ সুযোগে সৎ মা বাসার বাইরে থাকলে খালি বাসায় মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন বাবা। ধর্ষণের পর ঘটনার ভিডিও নিজ মোবাইল ফোনে ধারণ করে রাখতেন বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি ভুক্তভোগীর সৎ বোন গর্ভবতী হওয়ায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় হালিমের মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে তিনি ধর্ষণের ভিডিও দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

৩ সেপ্টেম্বর দুপুরে স্থানীয়রা অভিযুক্ত হালিম মিয়াকে আটক করার জন্য তার বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিলমান্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ ভূইয়া বলেন, “জীবিকার তাগিদে ভুক্তভোগীর মা প্রবাসে যান। সৎ মা বাসা থেকে বের হলে খালি বাসায় সুযোগ পেয়ে হালিম প্রায় সময়ই ১৪ বছরের শিশুটিকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছে। প্রায় ৬/৭ মাস ধরে এ ঘটনা ঘটেছে। ধর্ষণের পর সে নিজেই ছোট ছোট ভিডিও করে রাখত। ভুক্তভোগীর সৎ বোন গর্ভবতী হওয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে হালিমের ফোন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এসব ভিডিও দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমরা হালিমকে ধরতে যাই, তবে সে পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ মিয়া বলেন, “মেয়েটি প্রায় ছয় মাস ধরে বাবার কাছে ধর্ষণের শিকার হয়ে আসছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আবার ধর্ষণের ভিডিও করেও রাখত। হালিম যে ঘটনা ঘটিয়েছে, তা ১০০টি হত্যার চেয়েও ভয়ংকর। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আরও

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি

সারা দেশ

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি

অসাবধানতার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হ...

২০২৬-০৯-০৩ ২১:২০

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সারা দেশ

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ওপর দিয়ে মাঝরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্ট...

২০২৬-০৯-০৩ ২১:১৯

আরও শক্তিশালী হতে পারে এল নিনো, ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার শঙ্কা

সারা দেশ

আরও শক্তিশালী হতে পারে এল নিনো, ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার শঙ্কা

এল নিনো আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক মাসে আরও শক্তিশালী হয়ে ‘অত্যন্ত শক্তিশালী’ পর্যায়ে পৌঁছাতে পারে। একই সঙ্গে আগামী ফে...

২০২৬-০৯-০৩ ২০:১০

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে: ত্রাণমন্ত্রী দুলু

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা নদী শুকি...

২০২৬-০৯-০৩ ১৯:৩১

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি'র স্মারকলিপি

সারা দেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি'র স্মারকলিপি

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ৫৪ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং অর্থনৈতিক...

২০২৬-০৯-০৩ ১৮:২৫

ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকারঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সারা দেশ

ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকারঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শ...

২০২৬-০৯-০৩ ১৮:২২