শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধে ১৫ কিলোমিটার যানজট

ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। 

এদিকে ওই নারীর নিহতের প্রতিবাদে অন্য শ্রমিকরা সড়ক অবরোধ করায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।   

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৯টার দিকে মহাসড়কের মদনপুর অংশের জাহিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা ছুটির পর ঢাকামুখী লেন হতে চট্টগ্রামগামী লেন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তিন শ্রমিককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। বাকি দুজন গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান এবং ঘাতক ট্রাকটি আটক করেন।

এই দুর্ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিক থেকে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের চিটাগাংরোড হতে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা।

চিটাগাংরোড থেকে মদনপুর যাওয়ার পথে যানজটে আটকাপড়া ইয়াছিন আরাফাত নামক এক যুবক বলেন, যানজট চিটাগাংরোড থেকে মদনপুর ছাড়িয়ে গেছে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে অটোতে চড়ে উল্টোপথে এসেছি। 

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, মদনপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কা একজন নিহত হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা মহাসড়কের অবস্থান করে যানজট নিরসন কাজ করে যাচ্ছি।  কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনার ফলে এই যানজট সৃষ্টি হয়েছে, আমরা চেষ্টা করছি।  বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আমরা এরই মধ্যে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও

আরও শক্তিশালী হতে পারে এল নিনো, ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার শঙ্কা

সারা দেশ

আরও শক্তিশালী হতে পারে এল নিনো, ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার শঙ্কা

এল নিনো আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক মাসে আরও শক্তিশালী হয়ে ‘অত্যন্ত শক্তিশালী’ পর্যায়ে পৌঁছাতে পারে। একই সঙ্গে আগামী ফে...

২০২৬-০৯-০৩ ২০:১০

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে: ত্রাণমন্ত্রী দুলু

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা নদী শুকি...

২০২৬-০৯-০৩ ১৯:৩১

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি'র স্মারকলিপি

সারা দেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি'র স্মারকলিপি

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ৫৪ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং অর্থনৈতিক...

২০২৬-০৯-০৩ ১৮:২৫

ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকারঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সারা দেশ

ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকারঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শ...

২০২৬-০৯-০৩ ১৮:২২

শজিমেকে সংঘর্ষের জেরে ৫ ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

শজিমেকে সংঘর্ষের জেরে ৫ ছাত্রদল নেতা বহিষ্কার

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বজনদের সংঘর্ষ, ২১ চিকিৎসক আহত এবং টানা প্রায় ৪০ ঘণ্টার...

২০২৬-০৯-০৩ ১৮:২১

পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার: মীর মোহাম্মদ হেলাল

সারা দেশ

পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার: মীর মোহাম্মদ হেলাল

টেকসই উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পার...

২০২৬-০৯-০৩ ১৮:১৯