শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি'র স্মারকলিপি

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি'র স্মারকলিপি

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ৫৪ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর কাছ এই স্মারকলিপি পেশ করেন।
 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার সম্প্রতি পাহাড় ও সমতলের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর মওকুফের প্রস্তাব করলেও একই অঞ্চলে বসবাসরত পিছিয়ে পড়া বাঙালিদের এই সুবিধার বাইরে রাখা হয়েছে। নেতারা অভিযোগ করেন, গত তিন দশক ধরে কেবল উপজাতিরাই এই করমুক্ত সুবিধা ভোগ করে অর্থনৈতিকভাবে প্রভাবশালী হয়ে উঠেছে, অন্যদিকে বাঙালিরা করের বোঝা মাথায় নিয়ে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি সংবিধানের ‘নাগরিকদের সমঅধিকার’ নীতির পরিপন্থী বলে তারা দাবি করেন।

স্মারকলিপিতে আরও জানানো হয়, ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে তিন পার্বত্য জেলার বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম অলিখিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সোনালী, ইসলামী, জনতা ও রূপালী ব্যাংকসহ ১৭টি ব্যাংকের ঋণ কার্যক্রম স্থগিত রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে স্থবিরতা সৃষ্টি করেছে। বাজারফান্ড এলাকায় বসবাসকারী প্রায় ৮০ শতাংশই বাঙালি জনগোষ্ঠী এবং এই ঋণ সুবিধা বন্ধ থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা বলেন, “সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই পাহাড়ে স্থায়ী শান্তি আনা সম্ভব”।

তারা জানান, শিক্ষা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে বাঙালিরা দীর্ঘকাল ধরে চরম বৈষম্যের শিকার হচ্ছে। পার্বত্য চুক্তির সিংহভাগ সুবিধাও কেবল উপজাতিরাই ভোগ করছে বলে তারা দাবি করেন। এই বৈষম্য দূর করতে এবং পাহাড়ের সম্প্রীতি বজায় রাখতে বাঙালিদের আয়কর মওকুফ ও বাজারফান্ড এলাকায় ব্যাংক লোন দ্রুত চালুর জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।

স্মারকলিপি দেয়ার সময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আবসারসহ বান্দরবান জেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

সারা দেশ

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

মানুষের সেবা করে অর্জিত ভালোবাসা, সম্মান ও দোয়াকেই নিজের পরিবারের প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ...

২০২৬-০৯-০৪ ২০:০০

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

সারা দেশ

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

​রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধা...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সারা দেশ

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১০ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শু...

২০২৬-০৯-০৪ ১৭:৪৫

ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ

সারা দেশ

ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ

নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিনটি গরু জব্দ করেছে রংপুর ব্যাটালি...

২০২৬-০৯-০৪ ১৬:২৪

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

সারা দেশ

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অন...

২০২৬-০৯-০৪ ১৬:২৩