শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ওপর দিয়ে মাঝরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

সারাদেশের আবহাওয়া পরিস্থিতি:

এদিকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও

পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

সারা দেশ

পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় নানা ধর্মীয় ও সামাজিক কর্ম...

২০২৬-০৯-০৪ ২০:০৬

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সারা দেশ

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে...

২০২৬-০৯-০৪ ২০:০৪

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

সারা দেশ

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

মানুষের সেবা করে অর্জিত ভালোবাসা, সম্মান ও দোয়াকেই নিজের পরিবারের প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ...

২০২৬-০৯-০৪ ২০:০০

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

সারা দেশ

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

​রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধা...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮