শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যান চালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এরপর বেলা ৩ টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতান পক্ষীয় লোকজন ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরও

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ...

২০২৬-০৯-১১ ২০:০১

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সারা দেশ

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়ে...

২০২৬-০৯-১১ ১৯:০৬

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে...

২০২৬-০৯-১১ ১৫:৪৫

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

সারা দেশ

দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...

২০২৬-০৯-১১ ১৫:৪৪

রাজবাড়ীর পাংশায়  ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...

২০২৬-০৯-১১ ১৫:৪২

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

সারা দেশ

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন ঘোষণা...

২০২৬-০৯-১১ ১৫:৩৬