শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার খারুয়ালী এলাকার এসবিএফ ইটভাটার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খারুয়ালী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সাব্বির, তামিম, সিয়াম, শাহাদৎ শেখ, ফাহিম শেখ, ইকবাল মিয়া, মামুন মিয়া ও রনি। তাদের সবার বাড়ি ভালুকা উপজেলায়।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করার সময় আটজনকে গ্রেফতার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতাররা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে শনিবার আদালতে পাঠানো হবে।