শুক্রবার বিকেলে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীন খানপুর ও মোহনপুর ব্রিজ বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৪৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৬০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।