শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: ত্রাণমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: ত্রাণমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই জেলার শিক্ষা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নতি আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাসে লালমনিরহাট সদর উপজেলায় মাদরাসা, কারিগরি ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকগণের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‎লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎​
‎​শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা প্রশাসনিক ত্রুটি সহ্য করা হবে না। সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

‎শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
‎​
‎​মন্ত্রী বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎​
‎শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ত্রানমন্ত্রী বলেন, মাদকমুক্ত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় শিক্ষা প্রশাসনের পাশে রয়েছে। তাই সকল ভয়ভীতি উপেক্ষা করে শিক্ষার মানোন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে।
‎​
‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীন সহ লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

‎শেষে উন্মুক্ত আলোচনায় শিক্ষকরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় শিক্ষার মানোন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।


আরও

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সারা দেশ

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়ে...

২০২৬-০৯-১১ ১৯:০৬

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে...

২০২৬-০৯-১১ ১৫:৪৫

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

সারা দেশ

দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...

২০২৬-০৯-১১ ১৫:৪৪

রাজবাড়ীর পাংশায়  ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...

২০২৬-০৯-১১ ১৫:৪২

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

সারা দেশ

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন ঘোষণা...

২০২৬-০৯-১১ ১৫:৩৬

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই বিষয়ে এক কর্মশালা অনু...

২০২৬-০৯-১১ ১৫:৩৫