সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি

সারা দেশ

লালমনিরহাটে পুষ্টিকর খাবারের টানে ‘ক্লাসে ফিরছে’ শিশুরা

লালমনিরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (স্কুল ফিডিং) কর্মসূচি চালুর পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জেলার পাটগ্রাম ও কালিগঞ্জ উপজেলায় গতবছরের ১লা ডিসেম্বর থেকে এই কর্মসূচি চলমান রয়েছে।

২০২৬-০৯-২৭ ১৫:৩৫

সারা দেশ

লালমনিরহাটে পৌর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক গ্রেফতার

‎লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইনে নাশকতার পরিকল্পনা করার সময় জেলা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মজিবর রহমান টুলু (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। ‎‎বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি বিশেষ দল শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।‎‎গ্রেফতার মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।‎‎​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ওই এলাকায় বসে একটি চক্র গোপন বৈঠক করছে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে নাশকতার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।‎‎​পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় আসামির মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন মাধ্যম তথা জুম মিটিংয়ের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।‎‎​অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত মজিবর রহমান টুলুর বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।‎‎

২০২৬-০৯-২৪ ১৭:৩৮

সারা দেশ

লালমনিরহাট একুশে টিভি’র সাংবাদিকে ওপর হামলা, আটক ১

একুশে টিভি লালমনিরহাট প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।

২০২৬-০৯-১৫ ২২:৫১

জাতীয়

দম্পতি’র ক্ষুদ্র পোশাক কারখানার ছোঁয়ায় বদলেছে গ্রামীণ নারীর জীবন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ এমন একসময় ছিলো যখন কাজ করার ইচ্ছে থাকলেও কাজ ছিলো না, ঘরে বসে বসে সময় কাটাতে হতো। পরিবারের এবং সংসারের জন্য বাড়তি আয় করার ইচ্ছে থাকলেও কোন উপায় ছিলো না, এই সকল ঘরে বসে থাকা নারীদের মাঝে কেউ জানতো সেলাইয়ের কাজ, কেউ জানতো কাপড় কাটা কারও আবার অসিম আগ্রহ ছিলো বড়তি আয়ের জন্য যে কোন কাজ শেখা।

২০২৬-০৯-১৫ ১৫:০৪

সারা দেশ

শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: ত্রাণমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই জেলার শিক্ষা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নতি আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

২০২৬-০৯-১১ ২১:১৩

সারা দেশ

প্রায় দুই দশক তালাবদ্ধ শেখ ফজলল করিমের স্মৃতি পাঠাগার

‘কোথায় স্বর্গ/কোথায় নরক কে বলে তা বহুদুর/মানুষের মাঝে স্বর্গ-নরক/মানুষেতে সুরাসুর’-কালজয়ী এই অমর পংক্তির স্রষ্টা, ‘সাহিত্য বিশারদ’, ‘কাব্যরত্নাকর’ ও ‘নীতিভূষণ’ উপাধিতে ভূষিত কবি শেখ ফজলল করিমের স্মৃতিচিহ্নগুলো আজ চরম অবহেলা আর অযত্নে অবলুপ্তির পথে। যার লেখনী যুগের পর যুগ মানুষকে মানবতার পরম শিক্ষা দিয়ে আসছে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় অবস্থিত সেই মহাকবির স্মৃতিবিজড়িত বাসভবন ও ব্যবহৃত বিরল সরঞ্জামাদি ধূলিসাৎ হতে চলেছে। সরকারি সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে এই চারণকবির উজ্জ্বল ইতিহাস।

২০২৬-০৯-০৭ ১৭:৩৩

সারা দেশ

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু রিয়ামনি ধর্ষণ মামলার দীর্ঘ আট বছর পর রায় ঘোষণা করা হয়েছে। ‎‎বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।‎‎দ্বন্ডপ্রাপ্ত আসামি সুজন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে।

২০২৬-০৯-০২ ২২:৪৩

সারা দেশ

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমাজের আইনশৃঙ্খলা নষ্টকারী ও দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।‎‎বুধবার (২৬ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিহত শিক্ষক আরিফুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের শান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।‎‎​ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, যারা সমাজের আইনশৃঙ্খলা নষ্ট করছে এবং সামান্য ঘটনাকে বড় আকার দেওয়ার চেষ্টা করছে, তারা সমাজ ও দেশের শত্রু। তাদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তারা যেখানেই থাকুক, অনুসন্ধানে প্রমাণ মিললে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।‎‎​শিক্ষক আরিফুল ইসলামের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। অপরাধীরা সামাজিক বন্ধন নষ্ট করে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এর আগে আদিতমারীতে শিশু নন্দিনী হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, ওই মামলার বিচার দ্রুত সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছিল। একইভাবে শিক্ষক আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।‎‎​নিহত শিক্ষকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মন্ত্রী আরও জানান, আরিফুলের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। তাঁর দুটি শিশুসন্তান রয়েছে, যাদের ছোটজন বাবাকে দেখার সুযোগও পায়নি। শোকসন্তপ্ত এই পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর সন্তানদের ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।‎‎​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তারসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।‎​‎উল্লেখ্য, লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এলাকায় আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার তীব্র প্রতিবাদ করেছিলেন শিক্ষক আরিফুল ইসলাম (৩৫)। এর জেরে তাঁর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়। স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।‎

২০২৬-০৮-২৬ ২২:২৩

সারা দেশ

লালমনিরহাটে জুয়াড়িদের হামলায় কলেজ শিক্ষকের মৃত্যু

মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় জুয়াড়িদের হামলায় আহত লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন।

২০২৬-০৮-২১ ২৩:২৩

সারা দেশ

লালমনিরহাটে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সীমান্ত থেকে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২০২৬-০৮-১৫ ১৫:৪১

সারা দেশ

লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ অতিরিক্ত বৃষ্টি, খরা, আগাছা, রোগবালাই ও উৎপাদন খরচ—কৃষিতে দীর্ঘদিনের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় লালমনিরহাটের পাঁচটি উপজেলার কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ। আধুনিক এই প্রযুক্তিতে জমিতে মালচিং পেপার ব্যবহার করে মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা নিয়ন্ত্রণ ও সেচের পানি সাশ্রয়ের পাশাপাশি কমানো যাচ্ছে শ্রম ও উৎপাদন খরচ। ফলে প্রচলিত চাষাবাদের পাশাপাশি এ জেলার বিভিন্ন এলাকায় বাড়ছে মালচিং পদ্ধতিতে সবজি ও উচ্চমূল্যের ফসলের আবাদ।

২০২৬-০৮-১৪ ১৬:৪২

সারা দেশ

উপজেলায় প্রথম, জেলায় দ্বিতীয়, এসএসসিতে নর্থল্যান্ডের চমক

উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হাতীবান্ধা উপজেলায় শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৯৮.২১ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি হাতীবান্ধা উপজেলায় শীর্ষস্থান এবং পুরো লালমনিরহাট জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

২০২৬-০৮-১২ ২২:২৫

সারা দেশ

লালমনিরহাটে ফেনসিডিল মামলায় দুই জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের একটি মাদক মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।‎‎​বুধবার (১২ আগস্ট) লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামিই পলাতক ছিলেন।‎‎​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।‎‎​মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান পরিচালনা করে. ওই সময় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিক্রেতাদের আটকের চেষ্টা চালায়. পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে আতাউর রহমানকে আটক করা হয়, তবে অপর আসামি জিয়ন পালিয়ে যেতে সক্ষম হন. পরবর্তীতে আতাউরের কাছে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।‎‎​এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়. মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে. দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।‎‎​এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন জানান, মাদকের বিরুদ্ধে এমন রায় সমাজে একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে।‎

২০২৬-০৮-১২ ২২:২৩

সারা দেশ

কালীগঞ্জে দুর্দিনে তাঁতিরা

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনার তাঁতিদের লোকসানে দুর্দিন নেমে এসেছে। আধুনিকতার যুগে প্রতিযোগিতায় টিকতে না পেরে গুণতে হচ্ছে লোকশান। কাজের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা।

২০২৬-০৮-১০ ১৭:৫১

সারা দেশ

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ ‎​লালমনিরহাটে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ আমন চাষিরা। ‎‎সোমবার (১০ আগস্ট) বেলা ১১ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।‎‎​কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহ করতে তাঁরা স্থানীয় ‘মাধু ভট্টাচার্য্য ডিলার পয়েন্টে’ যান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার পাননি। একপর্যায়ে চাহিদা না মিটিয়েই ডিলার পয়েন্টটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যা কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বর্তমান গুরুত্বপূর্ণ মৌসুমে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে আমন উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে তাঁরা বাধ্য হয়ে রাজপথে নামেন।‎‎​এই অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত পাথর ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।‎‎​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ থানা পুলিশ। প্রশাসন কৃষকদের দাবি মনোযোগ দিয়ে শুনে আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।‎‎​ঘটনার বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি করে কিংবা সারে কোনো অনিয়ম করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।‎‎‎

২০২৬-০৮-১০ ১৭:৪২

সারা দেশ

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, আখতারের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ পাতানো নির্বাচন দিত, বিএনপি নির্বাচনও দিতে চায় না। তারা তাদের লোক বসায়। দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না।

২০২৬-০৭-২৩ ১৪:৫২

সারা দেশ

কালীগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস শুভযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

'এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস শুভযাত্রা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-১৯ ১৭:০৭

সারা দেশ

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পাঁচটি চোরাই অটো ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা অটোচোর চক্রের সদস্য সুভাষ চন্দ্র রায় (৪৩)কে গ্রেফতার করেছে পুলিশ। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে চক্রের আরেক সদস্য ও চোরাই অটো কেনাবেচার হোতা সুকুমার রায় কৌশলে পালিয়ে যান।

২০২৬-০৭-১৭ ২২:১১

সারা দেশ

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা

লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

২০২৬-০৭-১৭ ২২:০৩

সারা দেশ

তিস্তার পানি বিপৎসীমার নিচে, কমছে বন্যার পানি

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ দুদিনের অতিভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১৮ ঘণ্টা ধরে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বর্তমানে পানি বিপৎসীমার নিচে নেমেছে। ফলে তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলের বন্যার পানিও কমতে শুরু করেছে।

২০২৬-০৭-১৪ ১৭:৫৪

সারা দেশ

কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে।

২০২৬-০৭-১১ ১৫:১১

সারা দেশ

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবি ব্যর্থ করে দিয়েছে। তবে একই সীমান্ত দিয়ে মধ্যরাতে আরও ছয়জনকে পুশইন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করলেও বাকি তিনজন বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে যান বলে অভিযোগ রয়েছে।

২০২৬-০৭-১১ ১৪:৫৮

সারা দেশ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই।‎‎বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২.১৫ সেঃমিঃ)। পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।‎‎​পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, উজানের ঢল ও বৃষ্টির কারণে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।‎‎নদীর পানি বাড়তে থাকায় চরাঞ্চল ও তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের কৃষক আব্দর রউফ বলেন, সকাল থেকেই পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে চরাঞ্চলের আবাদি ফসল ও বসতবাড়ি তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।‎‎​আদিতমারীর গোবর্ধন এলাকার বাসিন্দা আসাদুজ্জামান জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর পানির চাপে নদীতীরবর্তী মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। পানি বাড়লে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।‎‎সার্বিক পরিস্থিতি নিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।‎‎​এদিকে, পানির চাপ সামলাতে ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

২০২৬-০৭-০৮ ২২:১৭