মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দম্পতি’র ক্ষুদ্র পোশাক কারখানার ছোঁয়ায় বদলেছে গ্রামীণ নারীর জীবন

দম্পতি’র ক্ষুদ্র পোশাক কারখানার ছোঁয়ায় বদলেছে গ্রামীণ নারীর জীবন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ এমন একসময় ছিলো যখন কাজ করার ইচ্ছে থাকলেও কাজ ছিলো না, ঘরে বসে বসে সময় কাটাতে হতো। পরিবারের এবং সংসারের জন্য বাড়তি আয় করার ইচ্ছে থাকলেও কোন উপায় ছিলো না, এই সকল ঘরে বসে থাকা নারীদের মাঝে কেউ জানতো সেলাইয়ের কাজ, কেউ জানতো কাপড় কাটা কারও আবার অসিম আগ্রহ ছিলো বড়তি আয়ের জন্য যে কোন কাজ শেখা।

সেই নারীদের বুকে আশার আলো জাগিয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী পাগলার চওড়া এলাকার একটি ক্ষুদ্র পোশাক কারখানা।

স্বামী-স্ত্রীর যৌথ উদ্যোগে বসত বাড়িতেই গড়ে উঠা কারখানাটিতে কাজ করছে স্থানীয় শতাধিক নারী। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে পোশাক তৈরির নানা কাজ।কেউ কাপড়ে রং করছে কেউবা কাপড় কাটছে কেউ আবার কাপড়ে আকছে বিভিন্ন ডিজাইন।

ক্ষুদ্র কারখানার উদ্যোক্তা আসাদুল হাবিব ও শিউলি বেগম দম্পতি জানান, বিগত ৪-৫ বছর আগে জীবিকার সন্ধানে ঢাকায় পারি জমান তারা সেখানেই পোশাক তৈরির কাজ করে আয় করেন কিন্তু এলাকার টানে বেশি দিন ঢাকায় থাকতে পারেনি তারা। নিজের গ্রামের বাড়িতে চলে এসে হাতে নেন নতুন উদ্যোগ।

নিজেদের আত্বকর্মসংস্থান তৈরির পাশাপাশি এলাকার বেকার নারীদের কাজের সুযোগ তৈরি করতে নেন বড় চ্যালেঞ্জ, অল্প পুঁজিতে শুরু করা উদ্যোগটি এখন ধিরে ধিরে বড় হচ্ছে ভবিষ্যতে তাদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলাকার আরো বেকার নারীদের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

উদ্যোক্তা আসাদুল-শিউলি দম্পতি আরো বলেন, প্রথমে স্বামী-স্ত্রী দু'জনেই কাজ শুরু করেছি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এখন আমাদের কারখানায় প্রায় শতাধিক নারী কাজ করছেন।আমাদের কারখানায় তৈরি হয় জামা, ওরনা, থ্রী পিস সহ নারীদের নানা ধরনের পোশাক এগুলো বিভিন্ন শহরের মার্কেট থেকে অর্ডার আসে সেখানে সাপ্লাই দেওয়া হয়।

কারখানায় কর্মরত নারী শ্রমিক আনিছা খাতুন বলেন, আগে কাজের জন্য রোদে পুড়তে হয়েছে বৃষ্টিতে ভিজতে হয়েছে কখনও কাজ পেয়েছি কখনও পাইনি এখন নিজের এলাকার এই কারখানায় কাজ করে আমার সংসার অনেক ভাল চলছে।

নারী শ্রমিক রিয়া আক্তার বলেন, আগে আমরা ঘরেই বসে থাকতাম এখন আমরা এই কারখানার কাপড়ে বুটিকের কাজ করে দেই চুমকি লাগাই, এই কাজে আমাদের কারখানাতেও আসতে হয় না নিজের ঘরে বসে কাজ করি কাপড়ে বুটিক লাগানো হলে এসে জমা দিয়ে যাই, নিজ এলাকায় থেকে ঘরে বসে আয় করার একটি ভাল মাধ্যম পেয়েছি।

ভেলাবাড়ী ইউপি সদস্য আব্দুল করিম জানান, আমাদের অবহেলিত অঞ্চলে এই রকম ক্ষুদ্র পোশাক কারখানা চালু হয়েছে যা আমাদের জন্য অত্যান্ত আনন্দের এই কারখানায় কাজ করে অনেক বেকার নারীরা তাদের পরিবারে অর্থ যোগান দিতে পারবে, আমরা চাই সরকার এই সকল ক্ষুদ্র কারখানায় নজর দিয়ে বৃহৎ পরিসরে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন ক্ষুদ্র পোশাক কারখানা গড়ে তোলে বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত ভালো উদ্যোগ।

এই ধরনের কারখানার উদ্যোক্তাগন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করব।

আজিজুল ইসলাম বারী

আরও

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

জাতীয়

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাস...

২০২৬-০৯-১৫ ১২:০৮

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি

জাতীয়

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করলেও এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছ...

২০২৬-০৯-১৫ ১২:০৬

নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

জাতীয়

নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা প্...

২০২৬-০৯-১৫ ১২:০৪

৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জাতীয়

৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতিবিজড়িত ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো স...

২০২৬-০৯-১৫ ১২:০১

৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জাতীয়

৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতিবিজড়িত ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো স...

২০২৬-০৯-১৫ ১২:০১

দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

জাতীয়

দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

ব্যাংকিং খাতের মতো দেশের বীমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুর...

২০২৬-০৯-১৪ ২০:৫০