শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস শুভযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

কালীগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস শুভযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

'এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস শুভযাত্রা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে তুষভান্ডার বাজার এলাকার পূবালী ব্যাংক পিএলসির তুষভান্ডার শাখার আয়োজনে র‌্যালিটি ব্যাংক প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গ্রাহকরা অংশ নেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির তুষভান্ডার শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নওশাদ আলম, অপারেশন ম্যানেজার মোহাম্মদ আলী, হাতিবান্ধা উপশাখার ম্যানেজার মো. মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাদি জুয়েল ও মো. আবু তালেব মিলু, বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী মো. এ এস এম মনোওয়ারুলসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন এবং বাংলা কিউআর ব্যবহারের সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। তারা জানান, ক্যাশলেস লেনদেন নিরাপদ, সহজ ও সময় সাশ্রয়ী হওয়ায় দেশের ডিজিটাল আর্থিক সেবাকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরও

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

সারা দেশ

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে মৃত্যু বাবার জানাজা ও দাফন নিয়ে জটিলতার অবসান ঘ...

২০২৬-১০-১৪ ১৩:০৯

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯