সারা দেশ
লালমনিরহাটে পৌর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক গ্রেফতার
লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইনে নাশকতার পরিকল্পনা করার সময় জেলা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মজিবর রহমান টুলু (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি বিশেষ দল শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতার মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ওই এলাকায় বসে একটি চক্র গোপন বৈঠক করছে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে নাশকতার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় আসামির মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন মাধ্যম তথা জুম মিটিংয়ের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত মজিবর রহমান টুলুর বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আরও
সারা দেশ
মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...
২০২৬-০৯-২৪ ১৯:২০
সারা দেশ
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ের আগে যেতে না প...
২০২৬-০৯-২৪ ১৮:১৮
সারা দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...
২০২৬-০৯-২৪ ১৮:০৩
সারা দেশ
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২০...
২০২৬-০৯-২৪ ১৭:৫০
সারা দেশ
ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...
২০২৬-০৯-২৪ ১৭:৪৯
সারা দেশ
ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব
প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...
২০২৬-০৯-২৪ ১৭:৪৩