সারা দেশ
লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ আমন চাষিরা। সোমবার (১০ আগস্ট) বেলা ১১ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহ করতে তাঁরা স্থানীয় ‘মাধু ভট্টাচার্য্য ডিলার পয়েন্টে’ যান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার পাননি। একপর্যায়ে চাহিদা না মিটিয়েই ডিলার পয়েন্টটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যা কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বর্তমান গুরুত্বপূর্ণ মৌসুমে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে আমন উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে তাঁরা বাধ্য হয়ে রাজপথে নামেন।এই অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত পাথর ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ থানা পুলিশ। প্রশাসন কৃষকদের দাবি মনোযোগ দিয়ে শুনে আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।ঘটনার বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি করে কিংবা সারে কোনো অনিয়ম করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও
সারা দেশ
ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের
ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...
২০২৬-১০-০৭ ১৬:৪৫
সারা দেশ
বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা
কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...
২০২৬-১০-০৭ ১৬:৪২
সারা দেশ
নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা
২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...
২০২৬-১০-০৭ ১৬:৪১
সারা দেশ
পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...
২০২৬-১০-০৭ ১৬:৩৮
সারা দেশ
ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...
২০২৬-১০-০৭ ১৬:৩৬
সারা দেশ
রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪
রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...
২০২৬-১০-০৭ ১৫:৩৩