শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করছে।

জাহিদ হোসেন বলেন, সরকারের মাত্র সাত মাসের মধ্যে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়। এজন্য কিছুটা সময় প্রয়োজন। তবে বিএনপি সরকার এসব সমস্যা সমাধানে কাজ করে যাবে।

বিরামপুর পৌর বিএনপির আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন।

আরও

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

সারা দেশ

দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...

২০২৬-০৯-১১ ১৫:৪৪

রাজবাড়ীর পাংশায়  ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...

২০২৬-০৯-১১ ১৫:৪২

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

সারা দেশ

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন ঘোষণা...

২০২৬-০৯-১১ ১৫:৩৬

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই বিষয়ে এক কর্মশালা অনু...

২০২৬-০৯-১১ ১৫:৩৫

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩