শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি কার্যক্রমে গতি আসার পাশাপাশি বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ও বন্যার ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে সহায়তা করবে।

শুক্রবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে পদ্মা-গড়াই মোহনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নদীর প্রবাহ ও গতিপ্রকৃতি ঠিক না থাকায় অনেক সময় নদীতীরের বাঁধ ভেঙে বসতবাড়ি, বাজারসহ বিভিন্ন জনপদ ক্ষতিগ্রস্ত হয়। আবার শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে নদী ও খালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে কৃষি ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে সুন্দরবনের প্রতিবেশব্যবস্থাতেও।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট পাওয়ার পর প্রকল্পটি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকার কাজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চে প্রধানমন্ত্রী সরেজমিনে এসে প্রকল্পটির উদ্বোধন করবেন বলেও জানান পানি সম্পদমন্ত্রী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটির কারিগরি সহায়তা, সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কাজ করা হয়েছে। ২০০৪ সালে কাজ শুরু হলেও ২০২৬ সালে এসে এসব প্রক্রিয়া শেষ হয়েছে।

পদ্মা ব্যারেজের সুফল সম্পর্কে মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় ১৯টি জেলার আশপাশের উপকারভোগীসহ মোট ২৪ জেলার মানুষ সুবিধা পাবেন। অঞ্চলভেদে মানুষ বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

প্রকল্পের অবকাঠামো তুলে ধরে তিনি বলেন, মূল পদ্মা ব্যারেজের পাশাপাশি পদ্মা ও গড়াইয়ের সংযোগস্থলে নির্মাণ করা হবে গড়াই অফটেক ব্যারেজ। সেখানে মাছের চলাচলের জন্য ফিশ পাস, নৌযান চলাচলের জন্য নেভিগেশন লক এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণে বিভিন্ন গেট ও আন্ডার স্লুইস থাকবে।

ভারতের জন্য পদ্মা ব্যারেজ উদ্বেগের কারণ হবে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই প্রকল্পের কাজ করা হচ্ছে। দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ স্থানীয় ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সারা দেশ

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়ে...

২০২৬-০৯-১১ ১৯:০৬

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে...

২০২৬-০৯-১১ ১৫:৪৫

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

সারা দেশ

দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...

২০২৬-০৯-১১ ১৫:৪৪

রাজবাড়ীর পাংশায়  ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...

২০২৬-০৯-১১ ১৫:৪২

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

সারা দেশ

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন ঘোষণা...

২০২৬-০৯-১১ ১৫:৩৬

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই বিষয়ে এক কর্মশালা অনু...

২০২৬-০৯-১১ ১৫:৩৫