শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে ২৪ জেলার মানুষ সুফল ভোগ করবে।এখান থেকেই বিদ্যুৎ উৎপাদন হবে,মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি কাজে বিপ্লব ঘটবে। দেশ অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করবে।
তিনিও আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ২০০৪ সালে এই প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘদিন পর হলেও ২০২৬ সালে এই প্রকল্প একনেকে পাশ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারিষ্ট প্রকল্প বাস্তবায়নের পথে।
তিনি আরও বলেছেন, সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প আমরা শুরু করেছি।নির্বাচনী ইশতেহার অনুযায়ী এখন প্রযন্ত সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃ খনন করা হয়েছে।
এসময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,সসংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: হারুন-অর-রশিদ।