শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

একে আজাদ রাজবাড়ী

সারা দেশ

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যানার ও লাইট।সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে লোহার গেট।

২০২৬-১০-০৩ ১৭:৫৩

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবিপাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে বিক্রি হচ্ছে LPG গ্যাসের সিলিন্ডার। একই সঙ্গে অনেক দোকানে এসব সিলিন্ডার কী পরিমাণে মজুদ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না—তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

২০২৬-০৯-১৬ ১৮:৪২

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাংশা পৌরসভার কুরাপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে।

২০২৬-০৯-১১ ১৫:৪২

সারা দেশ

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করবেন প্রধান মন্ত্রী তারেক রহমান।দেশীয় অর্থায়নে সম্পূর্ণ কাজ বাস্তবায়ন করা হবে।

২০২৬-০৯-১১ ১৫:৩৬

সারা দেশ

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।জিআইএস-ভিত্তিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট ও প্রধান আলোচক শিমুল কুমার কুন্ডু।

২০২৬-০৯-১১ ১৫:৩৫

সারা দেশ

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

২০২৬-০৯-০৪ ২০:০৪

সারা দেশ

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে তাকে মারধর ও লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে মাঠে নেমেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী।

২০২৬-০৯-০২ ২২:৫৫

সারা দেশ

পাংশায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারি

রাজবাড়ীর পাংশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে ব্যানার ধরা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব আহত হয়েছেন।

২০২৬-০৯-০১ ২৩:২৪

সারা দেশ

নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় তিন যুবক গ্রেফতার

রাজবাড়ী কাপড় বাজারে ব্যবসায়িক বিরোধের জের ধরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা কে মারধরের ঘটনায় করা মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২০২৬-০৯-০১ ১৪:১৬

সারা দেশ

দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু

জেলা প্রশাসনের সমোঝোতায় টানা প্রায় ৪৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে।তবে গোল্ডেন লাইন পরিবহন নিয়ে দুই পক্ষের বিরোধ এখনো পুরোপুরি মেটেনি।

২০২৬-০৮-২০ ১৬:৫৬

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় প্রহরীদের বেধে জুয়েলারি দোকানে ডাকাতি, এক জন আটক

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

২০২৬-০৮-১৭ ১৭:২০

সারা দেশ

পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ই আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

২০২৬-০৮-১৭ ১৫:০৬

সারা দেশ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ব্যক্তিদের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, নগদ অর্থ ও জিআর ক্যাশ সহায়তা বিতরণ করা হয়েছে।

২০২৬-০৮-১৭ ১৫:০৪

সারা দেশ

অস্ত্র ও ডাকাতিসহ ৪ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থেকে অস্ত্র ডাকাতি মামলার আসামি মতিন বিশ্বাস (৩৮) নামে এক জনকে ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৬-০৮-০৪ ১৫:৫৭

সারা দেশ

NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন NEWS24-এর গৌরবময় ১১ বছর পুর্তি উপলক্ষে রাজবাড়ী টেলিভিশনটির রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর আয়োজনে পাংশা উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৬-০৭-২৮ ২২:০৮

সারা দেশ

মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার

রাজবাড়ীর কালুখালীতে একটি মারামারি মামলায় পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) দেলোয়ার সরদার কে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

২০২৬-০৭-২৪ ২২:০২

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শেষ বিদায় জানাতে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

২০২৬-০৭-১৭ ২২:২২

সারা দেশ

পাংশা বনিক সমিতির সেক্রেটারির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলা

রাজবাড়ী কালুখালীতে আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনায় পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারের নামে উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের অভিযোগ উঠেছে। এই মামলায় আরও ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৯ জন কে আসামী করা হয়।

২০২৬-০৭-১৫ ২২:২৫

সারা দেশ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করেছে স্বজনরা।

২০২৬-০৭-০১ ২৩:২৩