শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ই আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

সভার শুরুতে গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে অস্ত্র উদ্ধার, জলাবদ্ধতা নিরসন, মাদক নির্মূল এবং গুধিবাড়ী গুল ফ্যাক্টরি বিষয়ে ব্যবস্থা গ্রহণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেসব বিষয়ে কতটুকু কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বর্তমান অগ্রগতি কী—তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে রাজবাড়ীতে সরকারি উদ্যোগে একটি রিহ্যাবিলিটেশন সেন্টার (পুনর্বাসন কেন্দ্র) স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার ফেজ-৩ চালু হতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করা হবে। এছাড়া পাংশা বাজারের যানজট নিরসনে দ্রুত সময়ের মধ্যে অটোস্ট্যান্ড ও ফুটপাত সরিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরপর পাংশার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ বলেন, "আমরা টেকসই উন্নয়নের চেষ্টা করছি। আগামী সপ্তাহ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।"

সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি জনাব চাঁদ আলী খান, বিএনপি নেতা রিংকু খান,ও সোহরাব মাস্টার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পাংশা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জলাবদ্ধতা নিরসন এবং বাজারের যানজট কমাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮