শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করেছে স্বজনরা।

বুধবার (১ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সামনে নিহতের শতাধিক স্বজন চিকিৎসকের শাস্তির দাবী করে। এ সময় বিক্ষোভকারীরা হসপিটালে প্রবেশ করতে গেলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বাধা দেয়।

নিহতের ভাই মো: কামাল হোসেন বলেন, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন (নিহত রোগী) গ্যাসফরম করলে পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই আমার ভাইয়ের (রোগী) শারীরিক অবস্থার উন্নতি হলে আমরা ভাইকে বাড়ি নিয়ে যেতে চাই।তবে ডাক্তার আরও একদিন রোগীকে হসপিটালে রাখতে বললে আমি বাড়ি চলে যাই।আজ সকালে আমার ভাই (রোগী) নিজে হেটে বাথরুমে যায়।দুপুরে স্বাভাবিক ভাবে খাবার খেয়ে ছিলো। দুইটার পরে ডাক্তার কুতুবুদ্দিন (আরএমও) আমার ভাইয়ের শরীরে ইনজেকশন দিলে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আমরা ডাক্তার কে বিষয়টি জানালে তিনি রোগী কে ফরিদপুর নিয়ে যেতে বলে। আমরা অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলে রোগী মারা যায়। এর পর থেকে ওই ডাক্তার কে আর হসপিটালে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কুতুবউদ্দিন এর মন্তব্য নিতে হসপিটালে গেলে তাকে পাওয়া যায় নাই।পরে তার মোবাইলে ফোনে কল দিলে তার বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি রত ডা:মো: ইনজামামুল হক শিহাব বলেন হসপিটালে রোগীর মৃত্যু কে কেন্দ্র করে বাইরে রোগীর স্বজনরা হট্টগল শুরু করে। এতে হসপিটালে চিকিৎসা নিতে আসা রোগীসহ আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বিষয়টি আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানাই। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

আরও

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮